Nothing Phone (1) স্মার্টফোন লঞ্চের আগেই প্রকাশ্যে ফার্স্ট লুক, জেনে নিন ফিচার

Nothing কোম্পানি কিছুদিন আগেই জানিয়েছিল যে তাদের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন Nothing Phone (1) 12ই জুলাই লঞ্চ হবে। Nothing ব্র্যান্ডের এই স্মার্টফোনটি 12 ই জুলাই ভারত ও আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে। এবার লঞ্চের মাত্র কয়েক দিন আগে, কোম্পানি একটি প্রচারমূলক পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টারটি শেয়ার করা হয়েছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে। পোস্টারটি আসন্ন Nothing Phone (1) স্মার্টফোনের ফার্স্ট লুক। যদিও এই পোস্টারে সম্পূর্ণ ফোনটি দেখা যায় নি, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই পাওয়া গেছে।

Nothing Phone (1) এর ফার্স্ট লুক

আমরা যদি পোস্টারটি দেখি, তাহলে এতে Nothing Phone (1) এর কিছুটা ডিজাইন দেখা যাচ্ছে৷ এতে অ্যান্টেনার লাইন দেখা যাচ্ছে। Nothing Phone (1) একটি আপার মিড রেঞ্জ এর স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের ক্যামেরা মডিউলটি উপরের কোণায় বাম পাশে দেওয়া আছে। যেমনটি আমরা রেন্ডার ইমেজে দেখেছি।

তবে ফোনটিতে কয়টি ক্যামেরা সেন্সর দেওয়া হবে তা এখনও জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী , Nothing Phone (1) স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ম্যাগনেটিক কানেক্টর দেওয়া যেতে পারে। Nothing ফোন সম্পর্কে, কোম্পানি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা এই ফোনের একটি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল মডেলও লঞ্চ করবে।

Nothing Phone (1) এর স্পেসিফিকেশন

Nothing Phone (1) স্মার্টফোনটিতে একটি 6.55-ইঞ্চি FHD+ OLED প্যানেল থাকবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। এর সাথে Nothing ব্র্যান্ডের এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া হবে। Nothing Phone (1) স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা 50MP হতে পারে। এই স্মার্টফোনটিতে একটি 45W ফাস্ট চার্জিং এবং USB Type-C চার্জিং পোর্ট সহ একটি 4500mAh ব্যাটারি দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here