Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Honor 500 স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 16GB RAM

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Honor 500 স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং 16GB RAM

চীনের বাজারে Honor 500 সিরিজ লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের এই সিরিজের অধীনে 200MP Camera, 8000mAh battery এবং 16GB RAM এর ক্ষমতাসম্পন্ন Honor 500 এবং Honor 500 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের প্রো মডেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Honor 500 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Honor 500 5G ফোনটি 12GB এবং 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ফোনটির 12GB RAM সহ 256GB মডেলের দাম 2699 yuan এবং 512GB ভেরিয়েন্টের দাম 2999 yuan রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 33,850 টাকা এবং 37,500 টাকার কাছাকাছি। এক‌ইভাবে ফোনটির 16GB RAM মডেলে 512GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 3299 ইউয়ান অর্থাৎ প্রায় 41,380 টাকা।

Honor 500 5G ফোনে 2736 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও এই ডিসপ্লে 100% DCI-P3 কালার গামুট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

Honor 500 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.9 অ্যাপার্চারযুক্ত 200MP 1/4″ OIS প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চার ও 112° FoV এর ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা + 3D ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor 500 5G ফোনে 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোনগুলির মধ্যে একটি। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। তবে এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার নেই।

Honor 500 5G ফোনটি Android 16 বেসড MagicOS 10.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.02GHz থেকে 3.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 825 GPU যোগ করা হয়েছে।

Honor 500 5G ফোনটিযে IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে। এর ফলে ফোনে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফের পাশাপাশি মাল্টি লিকুইড প্রোটেকশন পাওয়া যায়, এমনকি গরম জল থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 6.0 ও NFC এর পাশাপাশি Infrared সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস মাত্র 7.75mm এবং ওজন 198 গ্ৰাম রাখা হয়েছে।