Home খবর 200MP ক্যামেরা, 8000mAh ব্যাটারি এবং 16GB RAM সহ বাজারে এসে গেছে Honor 500 Pro, জেনে নিন দাম

200MP ক্যামেরা, 8000mAh ব্যাটারি এবং 16GB RAM সহ বাজারে এসে গেছে Honor 500 Pro, জেনে নিন দাম

চীনের বাজারে Honor তাদের নতুন ‘নাম্বার সিরিজ’ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে স্টাইলিশ লুক ও অসাধারণ স্পেসিফিকেশন সহ Honor 500 এবং Honor 500 Pro স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। উভয় স্মার্টফোনই বড় ব্যাটারি এবং শক্তিশালী ক্যামেরা দেওয়া হয়েছে। Honor 500 স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে Honor 500 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Honor 500 Pro 5G স্মার্টফোনটিতে 2736 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 6000 নিটস পীক ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে। আনলকিং এবং সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Honor 500 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং MagicOS 10.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার প্রোসেসে তৈরি কোয়ালকমের Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর CPU 4.32GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 830 GPU রয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor 500 Pro স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP OIS সেন্সর, f/2.4 অ্যাপার্চারযুক্ত 50MP 3X পোর্ট্রেট টেলিফটো সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 112° FOV সাপোর্টেড 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

Honor 500 Pro স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা সেটআপে 2.5cm ম্যাক্রো অপশন রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 500 Pro 5G স্মার্টফোনটিতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে 3D depth সেন্সর দেওয়া হয়েছে।

200MP ক্যামেরা সেটআপের পাশাপাশি Honor 500 Pro স্মার্টফোনটির বিশেষত্ব হল বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে শক্তিশালী 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 80W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার এবং 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Honor 500 Pro স্মার্টফোনটি IP68 + IP69 + IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং ইনফ্রারেড সেন্সরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে।

চীনের বাজারে Honor 500 Pro স্মার্টফোনটি মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলে 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 45,000 টাকা রাখা হয়েছে। একইভাবে 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টটি 3899 ইউয়ান অর্থাৎ প্রায় 48,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এই Honor স্মার্টফোনটি 16GB RAM সহ 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 4199 ইউয়ানে এবং 1TB স্টোরেজ অপশন 4799 ইউয়ানে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 52,500 টাকা এবং 60,000 টাকা দাম রাখা হয়েছে। ভারতের বাজারে Honor 500 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।