Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে iPhone Air ফোনের মতো ডিজাইন এবং 200MP ক্যামেরা সহ Honor 500 সিরিজ, লিক হল ডিটেইলস

শীঘ্রই লঞ্চ হতে পারে iPhone Air ফোনের মতো ডিজাইন এবং 200MP ক্যামেরা সহ Honor 500 সিরিজ, লিক হল ডিটেইলস

শীঘ্রই Honor তাদের নতুন Honor 500 সিরিজ চীনের বাজারে লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এই মাসের শেষের দিকে এই সিরিজের অফিসিয়াল ঘোষণা করা হতে পারে। এখনও পর্যন্ত ব্রান্ড তাদের আপকমিং সিরিজ সম্পর্কে কনফার্ম জানায়নি, এর আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) আসন্ন Honor 500 সিরিজের ডিজাইন এবং স্কেচ শেয়ার করেছে। এর মাধ্যমে ফোনের লুক সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 500 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Honor 500 সিরিজে হরিজেন্টাল ক্যামেরা ডিজাইন দেওয়া হবে। নিচে এই সিরিজের ইমেজ দেখানো হয়েছে। লিক ডিজাইন অনেকটাই প্রিমিয়াম Apple iPhone Air এবং Google Pixel সিরিজের মতো দেখাচ্ছে। ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে, বড় রাউন্ডেড কর্নার এবং রিফাইন্ড বডি ডিজাইন থাকবে বলে আশা করা যাচ্ছে। এটি আগের মডেলের তুলনায় প্রিমিয়াম এবং আপগ্রেডেড হতে পারে।

লিক অনুযায়ী আসন্ন সিরিজের Honor 500 এবং Honor 500 Pro ফোনের ডিজাইন একইরকম রাখা হতে পারে। তবে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে। এই সিরিজের ভ্যানিলা মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং Pro মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আপকামিং ফোনগুলি ক্যামেরা, পারফরমেন্স এবং বেশ কিছু ফিচার আপগ্রেডেড হতে পারে। তবে এই আপগ্রেডের জন্য ফোনগুলি দাম বৃদ্ধি পেতে পারে।

Honor 500 এবং Honor 500 Pro ফোনদুটিতেই 6.5 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই ফোনগুলি Android 16 এবং MagicOS 10 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলেই 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে, এর ফলে কয়েক মিনিটের মধ্যেই ব্যাটারি চার্জ হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত ব্যাটারির সঠিক ক্যাপাসিটি বা সাইজ সম্পর্কে কোনো ধরনের অফিসিয়ালি তথ্য জানানো হয়নি।

প্রসেসিঙের জন্য Honor 500 Pro ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হতে পারে, তবে Honor 500 ফোনের প্রসেসর সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি। ফটোগ্রাফির জন্য ফোনদুটিতেই 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। অন্যদিকে Pro মডেলে 64 মেগাপিক্সেল OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। Honor 500 সিরিজের ক্যামেরা সেটআপের মাধ্যমে ইউজাররা প্রিমিয়াম ফটোগ্রাফি উপভোগ করতে পারবে।

Honor 500 সিরিজের ফোনগুলি ব্ল্যাক, সিলভার, পিঙ্ক এবং ব্লু চারটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। লঞ্চের পর এই সিরিজ আপকামিং Oppo Reno 15 এবং Vivo S50 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই মাসে চীনের বাজারে উপরক্ত সিরিজগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

যারা ক্যামেরা, ডিজাইন এবং দারুণ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Honor 500 সিরিজের ফোনগুলি ভালো অপশন হতে পারে। তাই ইউজাররা আগামী দিনে অনার ফোন কিনতে চাইলে আপকামিং সিরিজের অপেক্ষা করতে পারেন। Honor 500 সিরিজের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।