
চীনের বাজারে Honor তাদের নতুন Honor 700 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Honor 700, Honor 700S এবং Honor 700 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। আমরা এই পোস্টের মাধ্যমে সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেলের সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর ব্যাক প্যানেলের 1.59 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে। কোম্পানির পক্ষ থেকে Floating Island নাম দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 200MP ক্যামেরা, 9000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে যোগ করা হয়েছে। উভয় স্মার্টফোনের প্রসেসর এবং চার্জিং ফিচারের ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। অন্যদিকে Pro মডেলে অতিরিক্ত ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। নিচে Honor 700 এবং 700 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Honor 700 এবং 700 Pro ফোনের স্পেসিফিকেশন
রেয়ার ডিসপ্লে
Honor 700 এবং Honor 700 Pro ফোনের ক্যামেরা মডিউলের পাশে 1.59 ইঞ্চির Floating Island ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ছোট স্ক্রিন নোটিফিকেশন, ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং ফুড পিকআপ কোড দেখা যাবে। এই স্ক্রিনের সাহায্যে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা যাবে। এছাড়া উল্লেখযোগ্য বিষয় রেয়ার ক্যামেরার সাহায্যে সেলফি তোলার সময় এটি ভিউফাইন্ডার হিসাবে ব্যাবহার করা যাবে। এতে স্পট লাইট রিং এবং তিনটি লাইটিং মোড রয়েছে। এই স্ক্রিনে ইমজি এবং AI ইলেকট্রনিক পেটের অপশন রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সেকেন্ডারি ডিসপ্লে Floating Glass এবং Cold-carved Glass এর সাহায্যে ফোনের রেয়ার ক্যামেরার সঙ্গে যোগ করা হয়েছে।
স্মার্টফোনদুটির থিকনেস 7.96mm এবং ওজন 211 গ্ৰাম। এভাবে কোম্পানি ক্যামেরা মডিউলের আশেপাশের খালি জায়গা শুধুমাত্র ডিজাইনের জন্য সীমিত না রেখে একটি উপযোগী ফিচারে পরিণত করার চেষ্টা করেছে।
ডিসপ্লে এবং পারফরমেন্স
Honor 700 এবং Honor 700 Pro স্মার্টফোনে 6.57 ইঞ্চির 1.5K LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনের চারদিকে 0.98mm বেজল দেওয়া হয়েছে। এই ফোনে 8,000nitsপীক ব্রাইটনেস রয়েছে, তবে প্রয়োজনে 1 নিট পর্যন্ত ব্রাইটনেস কমিয়ে দেওয়া যাবে। এতে 3840Hz ডিমিং এবং AI Oasis ফিচার দেওয়া হয়েছে, ফলে চোখ সুরক্ষিত থাকবে।
প্রসেসিঙের জন্য Honor 700 Pro ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। তবে Honor 700 ফোনটিতে Snapdragon 8s Gen 4 চিপসেট রয়েছে। অর্থাৎ Pro মডেলটিতে বেশি শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোন Honor এর C3 RF চিপ এবং MagicOS 11 সহ কাজ করতে সক্ষম।
ক্যামেরা এবং ব্যাটারি
ফটোগ্রাফির জন্য Honor 700 এবং Honor 700 Pro ফোনটিতে 1/1.56 ইঞ্চির 200MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানির ফোনে 4K Cinematic Live Photo মোড রয়েছে, ফলে শাটার বন্ধ করার পরও তিন সেকেন্ড পর্যন্ত রেকডিং জারি থাকে। এতে Soft Fog এবং Light Green নামের দুটি নতুন পোট্রেট ফিল্টারও দেওয়া হয়েছে।
উভয় স্মার্টফোনে 9000mAh Qinghai Lake ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ওয়্যারড চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া Honor 700 Pro ফোনটিতে অতিরিক্ত 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোন দুটিতে PPG সেন্সর রয়েছে, এর ফলে ফোনের স্ক্রিনে এক মিনিট পর্যন্ত আঙ্গুল চেপে ধরে রাখলে হার্ট রেট, ব্লাড অক্সিজেন এবং HRV এর মতো রিডিং দেখা যায়। কোম্পানি এর ভিত্তিতে স্ট্রেস এবং চিন্তাজনক পরিস্থিতি বিচার করে। তবে জানিয়ে রাখি এই রিডিং মেডিকেল পরীক্ষার বিকল্প কখনই নয়।
এছাড়া আরও ভালো ফটোগ্রাফির জন্য ফোনদুটিতে Honor G200 টেলি কনভার্টার লেন্স সাপোর্ট রয়েছে।200mm এর লেন্সের সঙ্গে 15x Stage Live Shooting মোড ব্যাবহার করা যাবে। এই লেন্সের দাম 899 ইউয়ান অর্থাৎ প্রায় 12,506 টাকা রাখা হয়েছে।
Honor 600 সিরিজের চেয়ে কতটা আলাদা এই নতুন মডেল?
আগের Honor 600 সিরিজের Honor 600 Pro ফোনটিতে 8000mAh ব্যাটারি, 200MP প্রাইমারি ক্যামেরা এবং Dimensity 8550 Elite প্রসেসর দেওয়া হয়েছিল। নতুন Honor 700 Pro ফোনে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে 9000mAh এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া এই সিরিজের নতুন রেয়ার ডিসপ্লে যথেষ্ট উল্লেখযোগ্য।
সিরিজ দামের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। চীনের Honor 600 Pro ফোনটির 12GB+256GB ভেরিয়েন্ট 3,899 ইউয়ান রাখা হয়েছিল। তবে একই RAM এবং স্টোরেজ অপশন সহ Honor 700 Pro ফোনের দাম 4,599 ইউয়ান রাখা হয়েছে। অর্থাৎ নতুন মডেলে বড় ব্যাটারি, নতুন প্রসেসর এবং রেয়ার ডিসপ্লে পরিবর্তনের পাশাপাশি দামও বেড়ে গেছে।
বড় ব্যাটারির এই প্রতিযোগিতা ইন্ডাস্ট্রিতে ক্রমবর্ধমান হাই-ডেনসিটি ব্যাটারি টেকনোলজির আভাস দিচ্ছে। সিলিকন-কার্বনের মতো টেকনোলজি অল্প জায়গাতেও বেশি ক্ষমতা দেওয়ার চেষ্টা করছে।
দাম এবং সেল ডিটেইলস
চীনের বাজারে Honor 700 ফোনের 12GB RAM এবং 256GB ভেরিয়েন্টের দাম 3,999 ইউয়ান (প্রায় 55,631 টাকা) রাখা হয়েছে। অন্যদিকে Honor 700 Pro ফোনের একই স্টোরেজ ভেরিয়েন্ট 4,599 ইউয়ান (প্রায় 63,978 টাকা) দামে সেল করা হবে। চীনে উভয় স্মার্টফোন Sky, Pink Mist, Cool White এবং Blue Tone কালার অপশনে কেনা যাবে।
ইতিমধ্যেই চীনের বাজারে ফোনদুটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে এবং 27 নভেম্বর থেকে ফোনের সেল শুরু হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। চীনে Honor 700 সিরিজের কোনগুলি OnePlus এবং Vivo ব্র্যান্ডের মিড রেঞ্জ স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা শক্তিশালী প্রসেসর এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Honor 700 Pro স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা সেকেন্ডারি ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Honor 700 স্মার্টফোনটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। উভয়ের মধ্যে কোন ফোনটি কেনা ভালো তা সম্পূর্ণ নির্ভর করছে দামের পার্থক্য এবং ইউজারদের প্রসেসরের প্রয়োজনের ওপর। যারা চীনে রয়েছেন বাজেট ও প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন। প্রাইস রেঞ্জ হিসাবে কোনো মডেলই নিরাশ করবে না।