চীনের বাজারে Honor তাদের নতুন Honor 700 সিরিজের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে Honor 700, Honor 700 Pro এবং Honor 700S স্মার্টফোনগুলি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে তিনটি মডেলের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব এই সিরিজে বিল্ট-ইন রেয়ার ডিসপ্লে দেওয়া হবে। এটি ক্যামেরা মডিউলের ভিতরে থাকবে। একইসঙ্গে চীনে তিনটি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। কোম্পানি এখনও পর্যন্ত তাদের আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 700 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
শুরু হল Honor 700 সিরিজের প্রি-অর্ডার
Honor এর চীনের ওয়েবসাইটের মাধ্যমে Honor 700, Honor 700 Pro এবং Honor 700S ফোনের প্রি-অর্ডার পেজ লাইভ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে চীনের অন্যান্য অনলাইন রিটেইল প্ল্যাটফর্মেও ফোনটির প্রাথমিক বুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সিরিজের তিনটি ফোন এক সঙ্গে কিনলে ক্যাম্পেইনের অধীনে 365 দিনের রিপ্লেসমেন্ট সার্ভিস পাওয়া যাবে। এছাড়াও ফ্রন্ট ও রেয়ার উভয় স্ক্রিনের জন্য এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে।
Honor 700 সিরিজের ডিজাইন এবং কালার অপশন
কোম্পানির Honor 700 সিরিজের তিনটি স্মার্টফোনের রেয়ার প্যানেলে বড় ক্যামেরা মডিউল দেওয়া হবে। এই মডিউলের ভিতরে স্কোয়ার শেপের সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনের সাহায্যে ডিসপ্লে টাইম, আবহাওয়ার খবর, নোটিফিকেশন এবং মিউজিক কন্ট্রোলের মতো সুবিধা উপভোগ করা যাবে। এছাড়া প্রাইমারি ক্যামেরার সাহায্যে সেলফি তোলার সময় এই ডিসপ্লে লাইভ প্রিভিউ হিসাবেও ব্যাবহার করা যাবে। আপকামিং ফোনটি Cold White, Clear Sky, Blue Tone এবং Pink Mist কালার অপশনে সেল করা হবে।
Honor 700 ফোনটি 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB এবং 16GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। অন্যদিকে Honor 700 Pro ফোনে 12GB+256GB, 12GB+512GB এবং 16GB+512GB স্টোরেজ অপশন পাওয়া যাবে। একইভাবে Honor 700S ফোনটি 12GB+256GB এবং 12GB+512GB ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
Honor 700 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Honor 700 এবং Honor 700 Pro ফোনে 6.57-ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে অত্যন্ত পাতলা এবং চারদিকে সমান বেজল দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটিতে 1.72 ইঞ্চির রেয়ার ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই সিরিজে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। Honor 700 Pro ফোনটিতে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে Honor 700 এবং Honor 700 Pro স্মার্টফোনে 200mm টেলিফটো এক্সটেন্ডার সাপোর্ট করবে বলে জানা গেছে।
লিকের মাধ্যমে 9,000mAh ক্যাপাসিটি ব্যাটারির উল্লেখ রয়েছে। 3C সার্টিফিকেশন সাইটে তিনটি মডেল 80W ওয়্যারড চার্জিং সাপোর্টেড অ্যাডোপ্টার সহ লিস্টেড হয়েছিল। অন্যদিকে Honor 700 Pro ফোনে 50W ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
কবে লঞ্চ হবে Honor 700 সিরিজ?
Honor এর পক্ষ থেকে এখনও পর্যন্ত 700 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। এই মাসে চীনের বাজারে এই সিরিজ লঞ্চ করা হবে।
