Honor অফিসিয়ালি চীনে তাদের Magic 8 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Honor Magic 8 এবং Honor Magic 8 Pro নামের নতুন দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। উভয় স্মার্টফোন Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোনগুলির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যথেষ্ট উল্লেখযোগ্য এবং ইউজারদের পছন্দ হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Honor Magic 8 Pro ফোনে 6.71 ইঞ্চির 1.5K LTPO কোয়াড কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 6,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ফটোগ্রাফির জন্য Magic 8 Pro ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা 3.7x অপ্টিক্যাল এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে AIMAGE Nox Engine ক্যামেরা স্টেবিলিটি যোগ করা হয়েছে। এর ফলে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 3D ডেপ্থ সেন্সর রয়েছে। এই ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে।
Magic 8 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি 100W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া এই ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে।
সিরিজের ভ্যানিলা মডেল Honor Magic 8 ফোনেও প্রো মডেলের মতো Snapdragon 8 Gen 5 চিপসেট এবং MagicOS 10 দেওয়া হয়েছে। এই ফোনে 6.58 ইঞ্চির LTPO কোয়াড কার্ভড OLED ডিসপ্লে যোগ করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 6,000nitss পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
Magic 8 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP টেলিফটো লেন্স রয়েছে। এর সঙ্গে এই ফোনটির ফ্রন্ট প্যানেলে 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
এছাড়া ফোনটির অন্যান্য ফিচার প্রো মডেলের মতোই। এতে HONOR AI এজেন্ট ফিচার রয়েছে, যা 3,000টির চেয়েও বেশি কাজ নিজে থেকে করতে সক্ষম। ফোনের YOYO এজেন্ট প্রয়োজন পড়লে সক্রিয় হয়ে বিভিন্ন টাস্ক সম্পন্ন করে। এছাড়াও এতে AI বাটন যোগ করা হয়েছে।
চীনে Honor Magic 8 ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ সহ বেস মডেলেল দাম রাখা হয়েছে CNY 4,499 অর্থাৎ প্রায় 55,500 টাকা। একইভাবে এই ফোনের টপ মডেল CNY 5,499 প্রায় 67,500 টাকা দামে পেশ করা হয়েছে, এতে 16GB RAM ও 1TB স্টোরেজ রয়েছে। এই ফোনটি Velvet Black, Snow White, Sunrise Gold এবং Azure Glaze কালার অপশনে সেল করা হবে।
Honor Magic 8 Pro ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ মডেল CNY 5,699 প্রায় 70,400 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 16GB + 1TB টপ মডেলের দাম রাখা হয়েছে CNY 6,699 প্রায় 83,300 টাকা। এই ফোনটি Velvet Black, Snow White, Azure Glaze এবং Sunrise Gold Sand কালার অপশনে সেল করা হবে। ইতিমধ্যে চীনে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং সেল শুরু হবে আগামী 23 অক্টোবর থেকে।
লেটেস্ট Xiaomi 17 সিরিজ, Vivo X300 সিরিজ এবং আপকামিং Oppo Find X9 সিরিজের ফোনগুলির সঙ্গে নতুন Honor Magic 8 সিরিজের প্রতিদ্বন্দ্বীতা দেখা যেতে পারে। অনার ফোনগুলির ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি পারফরমেন্স এই ফোনগুলির মূখ্য বিষয় হয়ে উঠবে।
যারা চীনে আছেন এবং অসাধারণ ক্যামেরা, বড় ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে ও শক্তিশালী পারফরমেন্স সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Honor Magic 8 সিরিজ সেরা বিকল্প।












