6GB RAM, Dimensity 6300 প্রসেসর এবং 5300mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা Honor Play 60A স্মার্টফোন

গত এপ্রিল মাসে Honor তাদের ‘প্লে 60’ সিরিজের অধীনে Honor Play 60 এবং Honor Play 60m স্মার্টফোনদুটি লঞ্চ করেছিল। চীনের বাজারে স্মার্টফোনদুটি সেল করা হয়। এবার কোম্পানি এই সিরিজে আরও একটি নতুন Honor Play 60A মডেল পেশ করেছে। চীনের বাজারে Honor Play 60A 5G স্মার্টফোনটিতে 6GB RAM, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Honor Play 60A 5G স্মার্টফোনটিতে 1600 × 720 রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই TFT LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ইউজারদের চোখ সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনের ডিসপ্লেতে আই প্রোটেকশন মোডও যোগ করা হয়েছে। Honor Play 60A 5G স্মার্টফোনটির থিকনেস মাত্র 7.89mm এবং ওজন 186 গ্রাম। এই স্মার্টফোনটি Lake Blue, Azure Sky এবং Inky Black Rock কালার অপশনে সেল করা হবে।

Honor Play 60A 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 বেস্ড MagicOS 9.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Honor Play 60A 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। চীনে স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor Play 60A 5G স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওপ্যার ব্যাকআপের Honor Play 60A 5G স্মার্টফোনটিতে 5,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 15 ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Honor Play 60A 5G স্মার্টফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.3 এবং OTG মতো ফিচার রয়েছে। Honor Play 60A 5G স্মার্টফোনটি চীনে 1599 ইউয়ান অর্থাৎ প্রায় 20 হাজার টাকার কাছাকাছি। এখনও পর্যন্ত Honor Play 60A স্মার্টফোনটির ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এই স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ করা হলে স্মার্টফোনটির দাম প্রায় 10 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

যারা 10 হাজার টাকা বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Tecno Spark Go, Lava Blaze Dragon এবং iQOO Z10 Lite স্মার্টফোনগুলি ভালো অপশন হবে। অন্যদিকে যদি ইউজাররা 10 থেকে 12 হাজার টাকার বাজেটে নতুন ও কম দামে 5G স্মার্টফোন খুঁজছেন, তাহলে Infinix Hot 50, POCO M7 এবং OPPO K13x স্মার্টফোনগুলি আকর্ষণীয় অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here