Home কৌশল জেনে নিন BSNL এর ব‍্যালেন্স ও ডেটা চেক করার পদ্ধতি

জেনে নিন BSNL এর ব‍্যালেন্স ও ডেটা চেক করার পদ্ধতি

প্রায়ই আমাদের জীবনে কোনো সহজ কাজ সঠিক পদ্ধতি না জানার ফলে কঠিন বলে মনে হয়। এর একটি উৎকৃষ্ট উদাহরণ হল যে কোনো টেলিকম কোম্পানির নাম্বারের ব‍্যালেন্স, এস‌এম‌এস ও ডেটা চেক করা। তাই আজ আমরা যে কোনো BSNL নাম্বারের ব‍্যালেন্স, এসএমএস ও ডেটা চেক করার পদ্ধতি সম্পর্কে জানাব। এসব কাজের জন্য কোম্পানির আলাদা আলাদা USSD কোড আছে। এছাড়া কোম্পানির অফিসিয়াল অ্যাপের মাধ‍্যমেও এগুলি চেক করা যায়।

আরও পড়ুন: জন্মের পর‌ই বানানো যায় সদ‍্যোজাত শিশুর Aadhaar Card, বিস্তারিত জেনে নিন পদ্ধতি

BSNL USSD Code এর মাধ্যমে কি কি করা যায়?

USSD Code এর মাধ্যমে BSNL এর ব‍্যালেন্স চেক

BSNL এর ব‍্যালেন্স চেক করার সবচেয়ে সহজ পদ্ধতি হল USSD Code। এটি একটি টোল ফ্রি সার্ভিস এবং এর সাহায্যে তৎক্ষণাৎ সমস্ত ডিটেইলস জানা যায়।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে বিনামূল্যে লাইভ দেখবেন India England T20 ক্রিকেট ম‍্যাচ

কিভাবে BSNL এর ব‍্যালেন্স চেক করবেন?

আপনার অ্যাকাউন্টের অবশিষ্ট ব‍্যালেন্স জানতে আপনার বিএস‌এন‌এল নাম্বার থেকে *123# ডায়াল করুন। USSD Code ডায়াল করার পর আপনার স্ক্রিনে একটি ম‍্যাসেজ আসবে এবং এতে আপনার অ্যাকাউন্টের অবশিষ্ট ব‍্যালেন্স সম্পর্কিত তথ্য লেখা থাকবে। এছাড়া *112# নাম্বারটিও ডায়াল করা যায়। এটি ইন্টারনেট ডেটা ব‍্যালেন্স, এস‌এম‌এস ব‍্যালেন্স ও অন‍্যান‍্য তথ্য সম্পর্কিত নাম্বার।

কিভাবে BSNL এর ডেটা ব‍্যালেন্স চেক করবেন?

BSNL 4G ডেটা ব‍্যালেন্স চেক করার জন্য *124# ডায়াল করতে হবে। অন‍্যথায়, যদি আপনি 2G বা 3G ইউজার হয়ে থাকেন তবে *123*6# ডায়াল করুন। এছাড়া *123*10# এবং *112# নাম্বারদুটিও ব‍্যবহার করতে পারেন। রাতের GPRS সম্পর্কে জানতে BSNL নাম্বার থেকে *123*8# ডায়াল করতে হবে।

আরও পড়ুন: কিভাবে নেবেন ল‍্যাপটপে Screenshots, দেখে নিন 10 টি সহজ উপায়

কিভাবে BSNL এর SMS ব‍্যালেন্স চেক করবেন?

BSNL গ্ৰাহকদের এস‌এম‌এস ব‍্যালেন্স চেক করার জন্য *123*1# বা *123*5# বা *125# এর মধ্যে যে কোনো একটি নাম্বার ডায়াল করতে হবে। এছাড়া বিএস‌এন‌এল ন‍্যাশানাল এস‌এম‌এস ব‍্যালেন্স চেক করার জন্য *123*2# ডায়াল করুন।

গুরুত্বপূর্ণ BSNL USSD Codes:

ENQUIRY USSD CODE
BSNL net balance check *234#
BSNL last call charge details *102#
BSNL validity check *123#
BSNL number check *8888#
BSNL voice pack info *126#
BSNL special offer check *124*5#

আরও পড়ুন: WhatsApp অ্যাকাউন্ট সেফ রাখতে চাইলে এখনই এনেবল করুন এই 5টি সেটিংস

অ্যাপের মাধ্যমে চেক করুন BSNL ব‍্যালেন্স

বিএস‌এন‌এল গ্ৰাহকরা তাদের My BSNL অ্যাপের মাধ্যমেও নিজেদের অ্যাকাউন্টের অ্যাক্টিভ প্ল‍্যান, অবশিষ্ট ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি ও অন‍্যান‍্য তথ্য জানতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও আইফোন অ্যাপ স্টোর উভয় প্ল‍্যাটফর্ম থেকে ডাউনলোড করা যায়।

কলের মাধ্যমে ব‍্যালেন্স জানুন

চাইলে BSNL ইউজাররা কলের মাধ্যমেও ব‍্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য 1503 বা 1800-180-1503 নাম্বারে কল করতে হবে। উল্লিখিত দুটি নাম্বার‌ই টোল ফ্রি নাম্বার। এর সাহায্যে ডেটা ব‍্যালেন্স, কল ব‍্যালেন্স ও এস‌এম‌এস ব‍্যালেন্স ছাড়াও অন‍্যান‍্য বিষয়ে জানা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন