গত বছর অক্টোবর মাসে OTT প্ল্যাটফর্ম Amazon Prime এর জনপ্রিয় শো Mirzapur 2 এর জন্য অপেক্ষা শেষ হয়ে গেছে। বর্তমানে এই বিখ্যাত ওয়েব সিরিজের দশটি এপিসোড অ্যাপে আমাজন প্রাইম গ্ৰাহকদের জন্য রাখা আছে। তবে যদি আমাজন প্রাইম মেম্বারশিপ না থাকার কারণে এখনও পর্যন্ত আপনি মির্জাপুর 2 এর একটিওএপিসোড না দেখে থাকেন তবে আমরা আজ এমন ওয়েবসাইটের কথা বলব যেখান থেকে এই ওয়েব সিরিজের এইচডি ভার্সন ডাউনলোড করে কালীন ভাইয়া ও গুড্ডুর রেষারেষি উপভোগ করতে পারবেন। তার আগে জানিয়ে রাখি বিভিন্ন টেলিকম কোম্পানি যেমন এয়ারটেল, জিও ও ভোডাফোন তাদের কিছু প্ল্যানে বিনামূল্যে আমাজন প্রাইমের মেম্বারশিপ উপভোগ করার সুযোগ দেয়। অন্যদিকে প্রাইম মেম্বারশিপের দাম শুরু হয় 129 টাকা থেকে।
আরও পড়ুন: জেনে অত্যন্ত সহজে Netflix থেকে ফিল্ম ডাউনলোড করার পদ্ধতি
কিভাবে Download করবেন Mirzapur 2 এর HD প্রিন্ট
প্রথম সিজন দেখার পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করছিল। এই সিরিজের দ্বিতীয় সিজন Tamilrockers ও Telegram এর মতো সাইট থেকে ডাউনলোড করা যায়। টেলিগ্ৰামে এমন অনেক গ্ৰুপ আছে যেখানে এইচডি কোয়ালিটিতে নতুন মুভি ও ওয়েব সিরিজ ডাউনলোডের জন্য শেয়ার করা হয়। জানিয়ে রাখি গত বছর ওটিটি প্ল্যাটফর্মে হিট হওয়ার পর মির্জাপুর 1 পর্যন্ত লিক হয়ে গিয়েছিল।
কিভাবে পাবেন আমাজন প্রাইমের মেম্বারশিপ?
আমাজন প্রাইমে দুই ধরনের মেম্বারশিপ পাওয়া যায়, মাসিক এবং বার্ষিক। মাসিক মেম্বারশিপের জন্য 129 টাকা অথবা পুরো বছরের জন্য 999 টাকা খরচ করে নিশ্চিন্তে আমাজন প্রাইম উপভোগ করা যায়। মেম্বারশিপ নেওয়ার জন্য-
● প্রথমে আমাজনের প্রাইম পেজে যান।
● সেখানে সাইন আপ অপশনে ক্লিক করুন।
● এখানে জানতে চাওয়া তথ্য পূরণ করে এবং পেমেন্ট করে খুব সহজেই আমাজন প্রাইমের মেম্বার হতে পারবেন।
আরও পড়ুন: অত্যন্ত সহজেই বাড়ি বসে অনলাইনে কারেকশন করা যায় PAN Card এর ভুল তথ্য, জেনে নিন পদ্ধতি
এয়ারটেলের আমাজন প্রাইম মেম্বারশিপ প্ল্যান
ভারতের মার্কেটে আমাজন প্রাইম মোবাইল এডিশনের প্রাথমিক দাম এয়ারটেল গ্ৰাহকদের জন্য মাত্র 89 টাকা। এটি একটি প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে ইউজাররা আরও কিছু অন্যান্য বেনিফিট উপভোগ করতে পারবেন। এর জন্য আমাজনে নিজের Airtel Thanks অ্যাপ দিয়ে সাইন ইন করতে হবে। ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেলে ইউজারদের 89 টাকা, 131 টাকা, 299 টাকা বা 349 টাকার মধ্যে যে কোনো একটি প্ল্যান সিলেক্ট করতে হবে।
আরও অনেক ফিল্ম করা যায় ডাউনলোড
মির্জাপুর ছাড়াও Tamilrockers ও Telegram থেকে প্রচুর মুভি ডাউনলোড করা যায়। বড় পর্দার সিনেমার পাশাপাশি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ও জি5 এর মতো অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ রিলিজের পরের দিন অথবা কিছু ক্ষেত্রে সেই দিনই ডাউনলোডের জন্য চলে আসে। কড়া নজরদারির পরেও এমন হতে দেখে ফিল্মমেকাররা যথেষ্ট চিন্তিত।
NOTE: Tamilrockers ও Telegram এর মতো যে কোনো প্ল্যাটফর্ম থেকে ফিল্ম বা ওয়েব সিরিজ ডাউনলোড করা এক ধরনের পাইরেসি। আমরা কখনোই পাইরেসিকে সমর্থন করি না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
