11 ইঞ্চির ডিসপ্লে এবং 8850mAh ব্যাটারি সহ ভারতে আসছে Xiaomi Pad 7, এই দিন হবে লঞ্চ

গত অক্টোবর মাসে শাওমি তাদের হোম মার্কেট চীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোনের সঙ্গে সঙ্গে Xiaomi Pad 7 এবং Pad 7 Pro লঞ্চ করেছিল। এই ফোনগুলি এখন পর্যন্ত ভারতের বাজারে পেশ করা না হলেও, নতুন শাওমি ট্যাবলেটের ভারতে লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে জানা গেছে আগামী 10 জানুয়ারি 2025 ভারতে Xiaomi Pad 7 ট্যাবলেট পেশ করা হবে।

আরও পড়ুন: 11.2-ইঞ্চির স্ক্রিন এবং 32MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল Xiaomi Pad 7 Pro এবং Pad 7, জেনে নিন ডিটেইলস

ভারতে Xiaomi Pad 7 ট্যাবলেটের লঞ্চ ডেট

শপিং সাইট আমাজনে Xiaomi Pad 7 ট্যাবলেটের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এখান থেকে জানা গেছে আগামী 10 জানুয়ারি ভারতে Xiaomi Pad 7 ট্যাবলেট লঞ্চ করা হবে। এই সাইটে ট্যাবলেটটির ‘প্রো’ মডেল সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। তবে কোম্পানির পক্ষ থেকে Xiaomi Pad 7 এর পাশাপাশি Pad 7 Pro ট্যাবলেটও ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এই দুটি ট্যাবলেটের চাইনিজ মডেলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Xiaomi Pad 7 এবং Pad 7 Pro ট্যাবলেটের দাম

চীনে এই দুটি ট্যাবলেটের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী Xiaomi Pad 7 এর দাম প্রায় 23,500 টাকা এবং Pad 7 Pro এর দাম প্রায় 29,500 টাকার কাছাকাছি। Xiaomi Pad 7 এর টপ মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ এবং Pad 7 Pro তে 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে প্রায় 30,500 টাকা এবং প্রায় 41,000 টাকা। ভারতে ফোনগুলি কয়টি স্টোরেজ অপশনে পেশ করা হবে এখন সেটি দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Xiaomi Pad 7 এবং Pad 7 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Xiaomi Pad 7 এবং Pad 7 Pro ট্যাবলেটে 3200 x 2136 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.2-ইঞ্চির বড়ো 3K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই এলসিডি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং Dolby Vision সাপোর্ট করে। এই ট্যাবলেটিতে একটি anti-glare স্ক্রিন রয়েছে এবং এতে AR optical কোটিং করা হয়েছে। এর ফলে তীব্র রোদেও ভালোভাবে দেখা যাবে।

প্রসেসর

Xiaomi Pad 7 ট্যাবলেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এই ট্যাবে Adreno 732 GPU যোগ করা হয়েছে।

Xiaomi Pad 7 Pro ট্যাবলেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.4Hz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এই ট্যাবে Adreno 750 GPU যোগ করা হয়েছে। এই দুটি ট্যাবলেট Xiaomi HyperOS 2 সহ কাজ করে।

স্টোরেজ

Xiaomi Pad 7 এবং Pad 7 Pro দুটি ট্যাবলেটে 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একদিকে Pad 7 ট্যাব 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে Pad 7 Pro ট্যাবটি 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ডিভাইসে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Xiaomi Pad 7 ট্যাবের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে Xiaomi Pad 7 Pro ট্যাবলেটে রেয়ার প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে, ফলে PDAF এবং 4K ভিডিও রেকর্ডিং করা যায়।

ভিডিও কলের জন্য দুটি ট্যাবে শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। Pad 7 ট্যাবে এফ/2.28 অ্যাপারচারযুক্ত 8MP OV08D ক্যামেরা এবং Pad 7 Pro ট্যাবলেটে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 32MP OV32D ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 7 এবং Pad 7 Pro দুটি ট্যাবলেটে 8,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রত চার্জ করার জন্য Pad 7 ট্যাবে 45W ফাস্ট চার্জিং এবং Pad 7 Pro ট্যাবে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

অন্যান্য ফিচার

Xiaomi Pad 7 এবং Pad 7 Pro দুটি ট্যাবলেটে ডলবি অ্যাটমস সহ 4 স্পিকার এবং ভালো ভিডিও কলের জন্য 4 মাইক্রোফোন দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, USB Type-C 3.2 Gen1 সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here