চীনে Huawei Enjoy 100 সিরিজ লঞ্চ করে দেওয়া হয়েছে। এই সিরিজের অধীনে Huawei Enjoy 100, Enjoy 100 Pro এবং Enjoy 100 Pro Max স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Huawei Enjoy 100 ফোনটি বাজেট সেগমেন্টে ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 20 হাজার টাকার চেয়েও কম দামে বাজারে আনা হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Huawei Enjoy 100 5G ফোনের স্পেসিফিকেশন
Huawei Enjoy 100 5G ফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1150nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই ডিসপ্লেতে Low blue light এবং Eye Protection Mode যোগ করা হয়েছে।
এই ফোনটি বিভিন্ন AI ফিচার সহ HarmonyOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Huawei Enjoy 100 5G ফোনে কোম্পানির নিজস্ব Kirin 8000S চিপসেট রয়েছে। 7nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.40GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
Huawei Enjoy 100 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চার এবং 10x ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 100 5G ফোনে 6100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে ফুল চার্জে এই ফোনে 19 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও অর্থাৎ রীল দেখা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 40W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Huawei Enjoy 100 5G ফোনের দাম
চীনের বাজারে Huawei Enjoy 100 5G ফোনের বেস ভেরিয়েন্টে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1399 ইউয়ান অর্থাৎ প্রায় 19,979 টাকা। একইভাবে ফোনটির 256GB টপ মডেল 1699 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 24,260 টাকা দামে পেশ করা হয়েছে। চীনে এই ফোনটি Glacier White, Sunset Orange এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।
