Huawei তাদের নতুন Enjoy 100 সিরিজের লঞ্চ ঘোষণা করে দিয়েছে। 28 অক্টোবর কোম্পানি চীনের বাজারে তাদের নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে। জানিয়ে রাখি আপকামিং Huawei Enjoy 100 সিরিজের ফোনগুলির জন্য প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Enjoy 100 সিরিজের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
শুরু হল Huawei Enjoy 100 সিরিজের প্রি-অর্ডার
আজ থেকে Huawei Enjoy 100 সিরিজের স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। Huawei Mall, কোম্পানির ই-কমার্স প্ল্যাটফর্ম, Huawei Experience Stores এবং রিটেইলসের মাধ্যমে ইউজাররা ফোনগুলি কিনতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম এবং ফিচার সংক্রান্ত তথ্য জানানো হয়নি।
Huawei Enjoy 100 সিরিজের ডিজাইন
Huawei এর পক্ষ থেকে জারি হওয়া পোস্টারে তিনটি স্মার্টফোন দেখা গেছে। তিনটি ফোনের ব্যাক প্যানেলে আলাদা প্যাটার্ন রয়েছে। তবে এই মডেলের ক্যামেরা মডিউলের ডিজাইন আলাদা-আলাদা রাখা হয়েছে। পোস্টারের মাধ্যমে ফোনটি তিনটি কালার অপশনে প্রকাশ্যে এসেছে।
ব্লু কালার মডেলটিকে Cloud Sky Blue ফিনিশ সহ দেখা গেছে। এই ক্যামেরা মডিউলে রেড কর্নার সহ বড় গোল রিং দেওয়া হয়েছে। এই ফোনটি Enjoy 100 Pro Max নামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে অরেঞ্জ কালার মডেলে দুটি ক্যামেরা রিং সহ স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির নিচে গ্রিলের মতো ডিজাইন দেখা যাচ্ছে। এটি Enjoy 100 Pro মডেল হতে পারে।
তৃতীয় অর্থাৎ হোয়াইট কালার স্মার্টফোনের ক্যামেরা ডিজাইন অরেঞ্জ মডেলের মতো দেখাচ্ছে। তবে এতে আলাদা LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এটি স্ট্যান্ডার্ড মডেল হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম এবং ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি।
আগের Enjoy 90 সিরিজে স্ট্যান্ডার্ড, Plus এবং Pro Max মডেল রয়েছে। লিক অনুযায়ী নতুন Enjoy 100 সিরিজে Plus মডেলের পরিবর্তে Pro ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
28 অক্টোবর চীনে Huawei Enjoy 100 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। যেসব ইউজাররা নতুন স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা আপকামিং ফোনের দাম, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সংক্রান্ত ডিটেইলস প্রকাশ্যে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমরা 28 অক্টোবর লঞ্চের দিন সিরিজের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
