ভারতে লঞ্চের আগেই জানা গেল LG Velvet এর দাম, অসাধারণ এই ফোনের ডিজাইন

টেক কোম্পানি এলজির পক্ষ থেকে ভারতে একটি নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা চলছে। এই ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ বেশ কয়েকটি আকর্ষণীয় কালার ভেরিয়েন্টে সেল করা হবে। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি আরও কয়েকটি অন‌্যান‍্য মার্কেটে এই ফোনটি ইতিমধ্যে LG Velvet নামে লঞ্চ করা হয়েছে। খুব তাড়াতাড়ি ভারতেও এই ফোনটি পেশ করা হতে পারে। কিন্তু লঞ্চের আগেই একটি ভারতীয় রিটেইলার ওয়েবসাইটে LG Velvet ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে। রিটেইলারের পক্ষ থেকে ফোনটির ভারতীয় দাম পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম ও অন‍্যান‍্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।

আরও পড়ুন: JioPhone কে টক্কর দিতে Nokia নিয়ে এলো দুটি নতুন 4G ফিচার ফোন, লঞ্চ হলো Nokia 215 এবং Nokia 225

দাম

সুপ্রিম মোবাইল টুইট করে জানিয়েছে শীঘ্রই ভারতে LG Velvet লঞ্চ করা হবে। এই রিটেইলার ইতিমধ্যে এই আগামী ফোনটির প্রিবুকিং অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। তারা জানিয়েছে ভারতে LG Velvet এর দাম 36,990 টাকা থেকে শুরু হবে। ডুয়েল স্ক্রিন অ্যাক্সেসরিজের সঙ্গে ফোনটির দাম হবে 49,990 টাকা।

স্পেসিফিকেশন

এলজির এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে। এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে LG Velvet এর মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। LG Velvet এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এই ক‍্যামেরা কোয়াড বাইকিং টেকনোলজিযুক্ত যার সাহায্যে চারটি পিক্সেলের ছবি এক সঙ্গে কম্বাইন্ড করা যায়। এছাড়া ভিডিও কল ও সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য LG Velvet এ ফাস্ট ও ওয়‍্যারলেস চার্জিং সাপোর্টেড 4,300 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5জি, ডুয়েল সিম, ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ 5.1, এন‌এফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here