
চীনের বাজারে Huawei তাদের নতুন Huawei OSTA O1 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এটি কোম্পানির নতুন OSTA সাব-ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। চীনে এটি Xingmang নামে পরিচিত। ফোনটিতে 200MP RYYB প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 7,000mAh বড় ব্যাটারি ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei OSTA O1 Pro স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Huawei OSTA O1 Pro ফোনের স্পেসিফিকেশন
Huawei OSTA O1 Pro স্মার্টফোনে 6.39 ইঞ্চির 1.5K LTPS ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 16:9.5 রয়েছে। ফোনের ডিসপ্লের চারদিকে 1.05mm বেজল এবং স্ক্রিন-টু-বডি রেশিও 96.1 শতাংশ দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস 6.68mm এবং ওজন প্রায় 200 গ্ৰাম রাখা হয়েছে।
Huawei OSTA O1 Pro ফোনের ব্যাক প্যানেলে হরাইজেন্টাল ডুয়েল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। স্মার্টফোনটি Starry Black, Nebula White এবং Starburst Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Huawei এর স্মার্টফোনে Kirin 9030S প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ, 12GB + 512GB, 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে Kirin 9030S চিপসেট সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রসেসর এবং ক্লাউডের মধ্যে সামঞ্জস্য রেখে অপ্টিমাইজ করতে পারবে।
Huawei OSTA O1 Pro ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 1/1.28 ইঞ্চির 200MP RYYB প্রাইমারি সেন্সর রয়েছে। একইসঙ্গে
ফোনে 3.7x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP RYYB পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং Red Maple লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP আল্ট্রা-হাই রেজোলিউশন পোট্রেট লেন্স (F2.4 অ্যাপার্চার) রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66W ওয়্যারড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। অন্যদিকে সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Huawei OSTA O1 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব সফটওয়্যার। এটি HarmonyOS 7 AI Pioneer Edition সফটওয়্যার সহ স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এটি HarmonyOS AI ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। এই ফোনে সিস্টেম লেভেল AI স্ক্রিন দেওয়া হয়েছে। ইউজারদের প্রয়োজনীয় ফিচার ও কন্টেন্ট পর্যন্ত পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য। এছাড়াও এই ফোনে নতুন এআই ইন্টারঅ্যাকশন এবং শুধুমাত্র একটি ছবির মাধ্যমে কাস্টম থীম জেনারেট করার অপশন রয়েছে।
Huawei OSTA O1 Pro ফোনের দাম
চীনের বাজারে Huawei OSTA O1 Pro ফোনটি চারটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। নিচে ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- 12GB + 256GB: 5,499 ইউয়ান (প্রায় 76,447 টাকা)
- 12GB + 512GB: 6,499 ইউয়ান (প্রায় 90,349 টাকা)
- 16GB + 512GB: 7,299 ইউয়ান (প্রায় 1,01,471 টাকা)
- 16GB + 1TB: 8,799 ইউয়ান (প্রায় 1,22,324 টাকা)
কোম্পানি জানিয়েছে এই দাম সমস্ত মডেলের ইন্ট্রোডাক্টারি প্রাইস এবং ফোনের অফিসিয়াল প্রাইসের চেয়ে 200 ইউয়ান কম। ফোনটির Starry Black এবং Nebula White কালার অপশন শুধুমাত্র 12GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে। অন্যদিকে Starburst Purple কালার অপশনে 16GB RAM ভেরিয়েন্ট সেল করা হবে। চীনের বাজারে ফোনটি Vmall এবং JD এর মাধ্যমে সেল করা হবে।
যেসব চীনের ইউজাররা চোওড়া স্ক্রিন সহ সাধারণ স্মার্টফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের জন্য Huawei OSTA O1 Pro ফোনটি দারুন বিকল্প হবে।