হুয়াই আজ ভারতে তাদের সবচেয়ে নতুন ও পাওয়ারফুল স্মার্টফোন সিরিজ পি30 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে হাইএন্ড ডিভাইস পি30 প্রোর সঙ্গে আরও একটি দুর্দান্ত ফোন পি30 লাইটও ভারতে লঞ্চ করা হয়েছে। দামের দিক থেকে পি30 লাইট পি30 প্রোর থেকে পিছিয়ে থাকলেও প্রসেসিং ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি কোনো অংশে কম নয়। হুয়াই ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতে ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে
শাওমি বানালো পপ আপ ক্যামেরাওয়ালা ফোন, সামনে এল রেডমি প্রো 2 এর আসল ফোটো
ডিজাইন
হুয়াইয়ের পক্ষ থেকে এই ফোনে ট্রেন্ডে চলা ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। হুয়াই পি30 লাইটের ব্যাক প্যানেলে বাঁদিক ঘেঁষে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের নিচে ফ্ল্যাশ লাইট আছে। এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে নিচের দিকে হুয়াইয়ের ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। হুয়াই পি30 লাইটের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন আছে এবং বাঁদিকের প্যানেলে সিম ট্রে আছে। ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
স্পেসিফিকেশন
কোম্পানি হুয়াই পি30 লাইট ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2312 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.15 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। ডিসপ্লে কোনো রকম আঘাত থেকে বাঁচাতে এটি 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। হুয়াই পি30 লাইট অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের ইএমইউআই 9.0 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি কিরীন 710 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে এআরএম মালী-জি51 এমপি4 জিপিইউ দেওয়া হয়েছে।
শাওমি ফ্যানদের জন্য সুখবর : রেডমি গোর জন্য আর করতে হবে না ফ্ল্যাশ সেলের অপেক্ষা, শুরু হল ওপেন সেল
হুয়াইয়ের পক্ষ থেকে পি30 লাইট ফোনটি 6 জিবি ও 4 জিবি র্যামের দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টই 128 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে। ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য হুয়াই পি30 লাইটে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের প্রাইমারি, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আছে।
সেলফি ও ভিডিও কলিঙের জন্য হুয়াই পি30 লাইটে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। হুয়াই পি30 লাইট একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। একই ভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,340 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
60 লক্ষ ইউজার যুক্ত হওয়ার খুশি উদযাপন করছে রিয়েলমি, 4 দিন কম দামে পাওয়া যাবে ফোন, সঙ্গে ফ্রি গিফ্ট
দাম
হুয়াইয়ের পি সিরিজের এই স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, পার্ল হোয়াইট ও পিকক ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে হুয়াই পি30 লাইটের 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 19,990 টাকা ও 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 22,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও আমাজন ইন্ডিয়া থেকেও কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
