Home খবর 1-ইঞ্চির 50MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Huawei Pura 90 Plus স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

1-ইঞ্চির 50MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Huawei Pura 90 Plus স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

2026 সালের এপ্রিল মাসে Huawei তাদের Pura 90 সিরিজ লঞ্চ করেছিল। এবার এই সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী কোম্পানি এই সিরিজে Huawei Pura 90 Plus ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনের ইন্টারনাল কোডনেম Lucia হবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে ফোনে 50MP 1-ইঞ্চির প্রাইমারি সেন্সর এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নিচে আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল Huawei Pura 90 Plus স্পেসিফিকেশন

লিক অনুযায়ী আপকামিং Huawei Pura 90 Plus ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের রেয়ার প্যানেলে ট্রায়াঙ্গেল শেপের ট্রিপল ক্যামেরা মডিউল থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ফোনের বাদিকের উপরের অংশে রাখা হতে পারে। এই ফোনটির ডিজাইন Pura 90 সিরিজের মতো দেখাচ্ছে।

আপকামিং Huawei Pura 90 Plus ফোনটি Obsidian Black, Snow White, Dawn Gold এবং Sunset Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত এই কালার অপশন এবং ডিজাইন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

Huawei Pura 90 Plus ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 50MP 1-ইঞ্চির RYYB প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে ভেরিয়েবল অ্যাপার্চার দেওয়া হবে বলে জানা গেছে। টিপস্টার জানিয়েছেন এই বছর আসন্ন ফোনগুলিতে এই ধরনের ক্যামেরা সেট‌আপ বিশেষত্ব হয়ে উঠতে পারে।

RYYB ক্যামেরা সেন্সরে সাধারণ RGB ফিল্টারের বদলে রেড, ইয়েলো, ইয়েলো এবং ব্লু কালার ফিল্টার ব্যাবহার করা হয়। এর আগেও Huawei তাদের বেশ কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই টেকনোলজি যোগ করেছে। এর ফলে সেন্সরে বেশি আলো যায়। অর্থাৎ কম আলোতেও সুন্দর ছবি তোলা যায়। অপরদিকে ভেরিয়েবল অ্যাপার্চার বিভিন্ন লাইট কন্ডিশনে ক্যামেরাকে পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্ট করার সুবিধা দেয়।

Pura 90 Plus ফোনের অন্যান্য ক্যামেরা মেগাপিক্সেল, টেলিফটো ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

আগামী বছর পেশ হতে পারে ছোট মডেল

লিকে Huawei এর একটি ছোট স্ক্রিন মডেলের উল্লেখ রয়েছে। টিপস্টারের কাছে প্রায় 6.1-ইঞ্চির ডিসপ্লে সহ ফোনের কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান আগামী বছর অর্থাৎ 2027 সালের দ্বিতীয়ার্ধে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানি এই ছোট মডেলটি Pura 90 সিরিজের অধীনে পেশ করা হবে, না কি অন্য কোনো নামে বাজারে আনা হবে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে ক্যামেরা সহ Huawei Pura 90 Plus ফোনটি একটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। আপাতত কোম্পানির আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।