Home খবর 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল 4 ক‍্যামেরাওয়ালা হুয়াই ওয়াই9 (2019)

6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল 4 ক‍্যামেরাওয়ালা হুয়াই ওয়াই9 (2019)

গত সপ্তাহে চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে হুয়াইয়ের একটি নতুন ডিভাইস ওয়াই9 (2019) নামে লিস্টেড করা হয়েছে। এই লিস্টের পর শোনা যাচ্ছিল হুয়াই খুব তাড়াতাড়ি এই ফোনটি তাদের ওয়াই সিরিজে যোগ করতে চলেছে। আজ এক‌ই সঙ্গে ফ‍্যানদের সুখবর ও সারপ্রাইজ দিয়ে কোম্পানি ওয়াই9 (2019) অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। হুয়াই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়াই9 (2019) লিস্টেড করে দিয়েছে যা অক্টোবরের মাঝামাঝি সময়ে বিভিন্ন মার্কেটে লঞ্চ করা হবে।

হুয়াই ওয়াই9 (2019) ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি গত বছর লঞ্চ হ‌ওয়া হুয়াই ওয়াই9 (2018) এর আপগ্ৰেডেড ভার্সন। ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনটি কার্ডভ অ্যাজযুক্ত 3ডি কার্ভড গ্লাস বডিতে তৈরি করা হয়েছে। এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল ভিউ আইপিএস ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে হুয়াই ওয়াই9 (2019) দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং অপরটিতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। দুটি ভেরিয়েন্টের মেমরিই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোন অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম হাইসিলিকন কিরীন 710 চিপসেটে রান করে। এছাড়া গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি61 জিপিইউ দেওয়া হয়েছে।

হুয়াই ওয়াই9 (2019) ফোনটিকে কোম্পানি 4টি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ করেছে। ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উডয় প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপের ব‍্যবহার করা হয়েছে। ওয়াই9 (2019) এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ আছে।

সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 3900 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। হুয়াই ওয়াই9 (2019) অক্টোবরের মাঝামাঝি থেকে বিভিন্ন দেশে সেল শুরু হয়ে যাবে। তবে আপাতত ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেবিষয়ে কিছু বলা সম্ভব নয়।