OTT প্ল‍্যাটফর্মে আসতে চলেছে দিল্লির পাগল খুনীর কাহিনী, জেনে নিন কবে এবং কোথায় হতে চলেছে স্ট্রিম

ডকুমেন্টারি সিরিজ প্রেমীদের জন্য Netflix-এ একটি অসাধারণ সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেথে। ওটিটি প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্সে (documentary series on Netflix) একটি পাগল খুনীর গল্পে আধারিত সিরিজ আসতে চলেছে, এই পাগলের জন্য দিল্লি‌বাসী সহ পুলিশরাও চিন্তিত ছিলেন। আসলে, এই খুনী এমনই আজব পদ্ধতিতে অপরাধ গুলি করতো, পুলিশদের কাছে এই খুনীকে ধরা একটি চ‍্যালেঞ্জ হয়ে দাড়িয়েছিল। দিল্লির এই পাগল খুনী‌র গল্প (Indian Predator The Butcher of Delhi) খুব শীঘ্রই ওটিটি প্ল‍্যাটফর্মে দেখানো হবে। এই কাহিনী‌টি আপনাকে হতভম্ব করে দিতে পারে। এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন প্ল‍্যাটফর্মে এবং কবে এই Documentary series রিলিজ হতে চলেছে।

এই দিন রিলিজ হতে চলেছে এই Documentary series

নেটফ্লিক্স নিজের সোশ্যাল মিডিয়া হ‍্যান্ডেলে Indian Predator The Butcher of Delhi নামের সিরিজের ট্রেলার সহ রিলিজ ডেটার ঘোষণা করে দিয়েছে। এই সিরিজের ট্রেলারটি দেখে বলা যেতে পারে, যে এই ডকুমেন্টারি সিরিজ‌টি খুব‌ই অসাধারণ হতে চলেছে এবং এই সিরিজের গল্প বিনোদন দেওয়ার সাথে ভয়‌ও দেখাতে পারে।

ইন্ডিয়ান প্রেডেটার: দি বুচার অফ দিল্লি সিরিজটি আগামী 20 জুলাই নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে। আবার মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই সিরিজের ডায়রেক্টার আয়শা সুদ একটি বয়ানে বলেছেন ভারতে নন-ফিকশন স্পেসকে ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে এবং এইরকম একটি আকর্ষণীয় কাহিনী তৈরি করার জন্য এই গল্পের অংশ হতে পেরে আমি খুবই খুশি।

জেনে নিন কাহিনী

এই ওয়েব সিরিজে খুনীর গল্প এবং তাঁর ক্রাইম করার পদ্ধতি গুলিকে দেখানো হয়েছে। এর সাথেই এই সিরিজে পুলিশ ইন্ভেস্টিগেশন‌ও দেখানো হয়েছে। এই সিরিজের ট্রেলার এই সপ্তাহে‌র মঙ্গলবারে রিলিজ করা হয়েছিল। ট্রেলারে‌র ব‍্যাকগ্রাউন্ডে আ‌ওয়াজ শোনা যায়―’এক ডেড বডি তিহাড় কে গেট নাম্বার 3 কে বাহার রাখ দি হে…আগার মুঝে পাকাড় সাকতে হো তো পাকাড়কার দিখাও।’

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here