লঞ্চের আগেই চলে এল 8GB র‍্যামযুক্ত OPPO Find X3 এর স্পেসিফিকেশন, জেনে নিন এর বিশেষত্ব

ওপ্পো সম্পর্কে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি তাদের বিখ্যাত ‘OPPO Find X’ সিরিজে শীঘ্রই OPPO Find X3 সিরিজের স্মার্টফোন পেশ করতে চলেছে। তবে, কোম্পানির পক্ষ থেকে এখন‌ও পর্যন্ত অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে টেক মঞ্চে এই সিরিজ পেশ করা হবে। এই সিরিজে OPPO Find X3, OPPO Find X3 Pro, OPPO Find X3 Neo এবং OPPO Find X3 Lite নামের স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এবার এই সিরিজ লঞ্চের আগেই সিরিজের একটি আগামী স্মার্টফোন OPPO Find X3 এর স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য বেঞ্চমার্কিং সাইটে লিক হয়ে গেছে। এই পোস্টে জেনে নিন সেই ডিটেইলস।

আরও পড়ুন: জেনে নিন কবে লঞ্চ হবে কাগজের মতো ভাঁজ হ‌ওয়া iPhone, ফিচার ও লুকের দিক থেকে ছিটকে যাবে Samsung-Xiaomi সহ অন‍্যান‍্য ব্র‍্যান্ড

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে OPPO Find X3 এর স্পেসিফিকেশন জানা গেছে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটির মডেল নাম্বার PEDM00 বলা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে এটি গ্লোবাল ভেরিয়েন্ট হবে। গীকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোরে 4,280 এবং মাল্টি কোরে 12,848 স্কোর পেয়েছে।

এছাড়া গীকবেঞ্চ ছাড়াও কয়েক দিন আগে ফোনটি AIDA64, AnTuTu এর মতো বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে এবং এখান থেকেই জানা গেছে এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11.2 থাকবে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 SoC তে রান করবে। OPPO Find X3 তে 8 জিবি র‍্যাম দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: লিক হল বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC যুক্ত Vivo S9 5G এর ফুল স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে

আমরা আগেই জানিয়েছি কোম্পানির আগামী OPPO Find X3 সিরিজে OPPO Find X3 ছাড়াও OPPO Find X3 Pro, OPPO Find X3 Neo এবং OPPO Find X3 Lite নামের স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ফোনগুলি লঞ্চ হয়ে যাবে।

কয়েক দিন আগে OPPO Find X3 ফোনটি AIDA64 এবং AnTuTu বেঞ্চমার্কিং সাইটে PEDM00 মডেল নাম্বারের সঙ্গেই দেখা গেছে। AIDA64 সাইটে ফোনটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিসহ দেখানো হয়েছে। বলা হয়েছে এতে kona প্রসেসর দেওয়া হবে এবং শোনা যাচ্ছে এটি আসলে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট।

আরও পড়ুন: এখন আরও সস্তা 5000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M11, জেনে নিন নতুন দাম

কয়েক দিন আগে এই আপকামিং সিরিজের OPPO Find X3 এর ফোটোগ্রাফি সেগমেন্ট সম্পর্কে জানা গেছে এতে 50 মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। টি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের‌ও কাজ করবে। এই ফোনে 2x optical zoom সাপোর্টেড 13 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হবে। এতে 25x zoom এর ক্ষমতাসম্পন্ন 3 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকবে। ওপ্পোর এই ফোনে সুপার জুম ফিচার সাপোর্টেড OFILM লেন্স দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here