50MP Camera সহ লঞ্চ হল Infinix Note 11, 33W Fast Charging এর সাহায্যে নিমেষে হয়ে যাবে ফুল চার্জ

গত মাসে স্মার্টফোন কোম্পানি Infinix আন্তর্জাতিক মার্কেটে Infinix Note 11 Pro স্মার্টফোন লঞ্চের মধ্য দিয়ে তাদের ‘নোট 11’ সিরিজ পেশ করেছিল। তখনই কোম্পানি জানিয়ে দিয়েছিল অদূর ভবিষ্যতে ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। কিন্তু ভারতে ফোনটি আসার আগেই কোম্পানির পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে আজ Infinix Note 11 নামের আরও একটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে। কয়েক দিন আগে কোম্পানি এই ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করেছিল। এবার অফিসিয়ালি ফোনটি লঞ্চ করে দিয়েছে।

Infinix Note 11 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Infinix Note 11 ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচড+ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর নাম রাখা হয়েছে ডিউড্রপ নচ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প‍্যানেল দিয়ে তৈরি এবং এটি 650 নিটস পীক ব্রাইটনেস, 100000:1 কন্ট্রাস্ট রেশিও ও 100% DCI-P3 সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91 শতাংশ এবং এটি 7.9 এম‌এম চ‌ওড়া।

কোম্পানি তাদের Infinix Note 11 ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করেছে এবং এটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি88 চিপসেটে রান করে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর বড় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। জানিয়ে রাখি উভয় ভেরিয়েন্টের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Infinix Note 11 ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর পাশাপাশি এই ফোনে 2 মেগাপিক্সেলের বোকে লেন্স ও একটি এআই লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Infinix Note 11 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here