50MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 5,000mAh ব‍্যাটারি ও Helio G96 চিপসেটের সঙ্গে লঞ্চ হল Infinix Note 11S, জেনে নিন ডিটেইলস

কয়েক দিন আগেই স্মার্টফোন কোম্পানি Infinix তাদের Infinix Note 11 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে আগেই এই সিরিজের Infinite Note 11 Pro এবং আজ Infinix Note 11 নামের দুটি ফোন পেশ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজে Infinix Note 11s নামের আরেকটি নতুন ফোন লঞ্চ করে এর পরিধি আরও বিস্তার করেছে। এই পোস্টে আমরা Infinix Note 11s ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।

Infinix Note 11S এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Infinix Note 11S ফোনটিতে 6.95-ইঞ্চির IPS LCD ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের রেজলিউশন Full HD+, রিফ্রেশরেট 120Hz এবং টাচ স‍্যাম্পেলিং রেট 180Hz। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91 শতাংশ। Infinix Note 11s ফোনটিতে Android 11 এর সঙ্গে XOS 10 রয়েছে। এছাড়া এই ফোনটি Helio G96 চিপসেটে রান করে।

কোম্পানি এই ফোনটির তিনটি র‍্যাম ভেরিয়েন্ট পেশ করেছে। এই ফোনটি 4GB, 6GB ও 8GB LPDDR4x RAM সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ব‍্যবহার করার সুযোগ আছে। Infinix Note 11S ফোনটিতে 64GB ও 128GB UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে। এই বাইরেও অতিরিক্ত স্টোরেজ প্রয়োজন হলে এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়।

ফোটোগ্ৰাফির জন্য Infinix Note 11s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। Infinix Note 11S এর বেশ কিছু স্পেসিফিকেশন Note 11 Pro ফোনটির মতোই। পার্থক্য রয়েছে শুধুমাত্র রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ক্ষেত্রে।

Infinix Note 11S ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.2 আছে। এছাড়াও এই ফোনে DTS Audio ডুয়েল স্পীকার, লিনিয়ার মোটর ও হিট প্রোটেকশনের জন্য 3ডি গ্ৰাফাইট ফিল্ম দেওয়া হয়েছে। এর সঙ্গে GPS, USB টাইপ C পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক তো আছেই। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে।

Infinix Note 11S এর দাম

কোম্পানির পক্ষ থেকে Infinix Note 11S ফোনটি হেজ গ্ৰীন, মিথরিল গ্ৰে ও সিমফোনি সোয়ান কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। থাইল্যান্ডের মার্কেটে এই ফোনটি 6,999 THB অর্থাৎ প্রায় 15,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here