2026 সালের ফেব্রুয়ারি মাস Infinix ফ্যানদের জন্য যথেষ্ট খুশির হতে চলেছে। এই সপ্তাহে কোম্পানির পক্ষ থেকে ভারতে Infinix Note Edge 5G স্মার্টফোন লঞ্চের পাশাপাশি গ্লোবাল মার্কেটে Infinix Smart 20 ফোনের সঙ্গে সঙ্গে Infinix Note 60 এবং Note 60 Pro ফোনও পেশ করা হয়েছে। কোম্পানির Infinix Note Edge 5G ফোনের ডিটেইলস সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। Smart 20 ফোনটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। Note সিরিজের Note 60 Pro ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Infinix Note 60 ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।
Infinix Note 60 ফোনটি Aluminum Unibody ডিজাইনে তৈরি, যা ওজনে হালকা এবং হেভি প্রসেসিঙের সময় উৎপন্ন হীট দ্রুত বার করে দিতে সক্ষম। ফোনটির বাঁদিকের ফ্রেমে কাস্টোমাইজেবল One-Tap Button রয়েছে, যা সিঙ্গেল ট্যাপে ফ্ল্যাশ লাইট, AI ফিচার এবং রিং/সাইলেন্ট সহ বিভিন্ন অপশন অ্যাক্সেস করা যায়।
Infinix Note 60 ফোনে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস, 2800Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট এবং 2304Hz PWM ডিমিং সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Infinix Note 60 ফোনে MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 GPU দেওয়া হয়েছে।
গ্লোবাল মার্কেটে Infinix Note 60 5G ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে Extended RAM ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনে 8GB Physical RAM এবং 8GB Virtual RAM এর দৌলতে মোট 16GB RAM (8GB+8GB) পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR5X RAM ও UFS2.2 Storage টেকনোলজি রয়েছে। এই ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Infinix Note 60 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.59 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 60 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 30W ওয়্যারলেস চার্জিং টেকনোলজির পাশাপাশি 10W ওয়্যার্ড ও 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার রয়েছে।
মোবাইল গেমারদের জন্য Infinix Note 60 5G ফোনে 4758mm² 3D VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে 120FPS ফ্রেম রেটে গেম খেলা যাবে। এই ফোনটি Android 16 বেসড XOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে IR Blaster এবং IP64 রেটিং যোগ করা হয়েছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম সম্পর্কে জানানো হয়নি।












