5000mAh ব্যাটারি, 6.67 ইঞ্চির 120Hz ডিসপ্লে সহ কম দামে ভারতে লঞ্চ হল Infinix Smart 10 স্মার্টফোন

ভারতীয় ইউজারদের জন্য Infinix একটি নতুন সস্তা স্মার্টফোন Infinix Smart 10 লঞ্চ করেছে। এই সস্তা ফোনে 6.67 ইঞ্চির 120Hz ডিসপ্লে, Extended RAM সহ 8GB পর্যন্ত RAM, ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, এআই ফিচার, 5000mAh ব্যাটারির মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। যারা একটি সস্তায় সুন্দর স্মার্টফোনের খোঁজ করছিলেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Infinix Smart 10 ফোনের দাম এবং সেল

ভারতের বাজারে Infinix Smart 10 ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ মাত্র 6,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 2 আগস্ট থেকে এই নতুন ফোনটির সেল শুরু হবে। শপিং সাইট ফ্লিপকার্ট ও Infinixmobiles.in এর পাশাপাশি অফলাইন রিটেইলস স্টোরের মাধ্যমেও সেল করা হবে।

 

View this post on Instagram

 

A post shared by Infinix India (@infinixindia)

Infinix Smart 10 ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন

Infinix Smart 10 ফোনে কম দামে সুন্দর লুক পাওয়া যায়। এই ফোনটি Sleek Black, Titanium Silver, Iris Blue এবং Twilight Gold কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ক্যামেরা মডিউলের পাশে LED ফ্ল্যাশ অবস্থিত। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। ফোনটির থিকনেস 165.62 x 77.01 x 8.25mm এবং ওজন প্রায় 187 গ্রাম।

ডিসপ্লে

Infinix Smart 10 ফোনে 6.67 ইঞ্চির HD+ (720×1600) রেজোলিউশন সহ IPS LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.26%। ফোনটির স্ক্রিন 60Hz, 90Hz এবং 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট দিতে সক্ষম। এই স্ক্রিনে 560nits (টাইপিক্যাল) এবং 700nits (HBM) ব্রাইটনেস পাওয়া যায়। এছাড়াও এই স্ক্রিন 72% NTSC কালার গামুট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

পারফরমেন্স

Infinix Smart 10 ফোনটিতে Unisoc T7250 অক্টাকোর CPU যোগ করা হয়েছে। এই প্রসেসরে 2×1.8 GHz Cortex-A75 কোর এবং 6×1.6 GHz Cortex-A55 কোর রয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য Mali-G57 MC1 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

Infinix Smart 10 ফোনে 4GB LPDDR4X RAM + 4GB Virtual RAM এবং 64GB eMMC ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Infinix Smart 10 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ডুয়েল ফ্ল্যাশ সহ এবং f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা অটো ফোকাস ফিচার সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরায় AI Cam, Beauty, Portrait, Super Night ইত্যাদি মোড দেওয়া হয়েছে। এছাড়াও এই ক্যামেরা 2K 30FPS ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 10 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

অন্যান্য ফিচার

Infinix Smart 10 ফোনে 4G নেটওয়ার্ক এবং Ultra Link connetcivity ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে G-Sensor, E-Compass, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, সফটওয়্যার বেসড জায়রোস্কোপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভাইব্রেশন মোটর এবং আইআর ব্লাস্টার রয়েছে। ফোনটিতে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth, GPS নেভিগেশন, USB Type-C পোর্ট, 3.5mm অডিও যাক, OTG এবং FM রেডিও যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, যা 300% ভলিউম দিতে সক্ষম।

অপারেটিং সিস্টেম

Infinix Smart 10 ফোনটি Android 15 বেসড XOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে ওয়ান-ট্যাপ Infinix AI রয়েছে। এর সাহায্যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং Folax AI পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করা যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here