Infinix মালয়েশিয়াতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Infinix Smart 20e লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি একটি এন্ট্রি লেভেল 4G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে এবং এতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি এবং IP64 রেটিং রয়েছে। এর সঙ্গে এই ফোনে NFC বেস্ড ফাইল শেয়ারিং এবং 200 শতাংশ বুস্টেড ভলিউম মোড যোগ করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনের লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
Infinix Smart 20e ফোনের স্পেসিফিকেশন
Infinix Smart 20e ফোনে 720 × 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120Hz পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 240Hz পর্যন্ত টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এছাড়াও এতে 700nits পীক ব্রাইটনেস পাওয়া যায়।
প্রসেসিঙের জন্য Infinix Smart 20e ফোনে Unisoc T7250 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 4GB RAM সহ 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP অটো ফোকাস সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Infinix Smart 20e ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাটারি 10W চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে 4G নেটওয়ার্ক সাপোর্ট এবং NFC ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের Flash Sharing ফিচার NFC এর সাহায্যে কম্প্যাটিবল Transsion স্মার্টফোনের সঙ্গে Wi-Fi ও Bluetooth ব্যাবহার করে ফাইল ট্রান্সফার করা যাবে। তবে iPhone এর সঙ্গে ক্রস-প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিঙের জন্য Instant Transfer অ্যাপ প্রয়োজন।
এই ফোনে 200% Boosted Volume মোড যোগ করা হয়েছে। এর ফলে কোলাহলপূর্ণ স্থানেও জোরালো আওয়াজ উপভোগ করা যাবে। মজবুতির জন্য এতে রিইনফোর্সড ফ্রেম রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি MIL-STD-810H টেস্টিং পাস করেছে এবং ল্যাবে ফোনটি 1.5 উঁচু থেকে পড়ার টেস্টেও সফল ছিল। এছাড়াও জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
Infinix Smart 20e ফোনের দাম
মালয়েশিয়ার মার্কেটে Infinix Smart 20e ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম RM499 অর্থাৎ প্রায় 11,700 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেল RM549 দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 12,872 টাকার কাছাকাছি। এই ফোনটি Deep Cherry, Hush Blue, Silver Dance এবং Night Pulse কালার অপশনে সেল করা হবে। মালয়েশিয়াতে এই ফোনটি অফিসিয়াল Shopee ও TikTok স্টোরের পাশাপাশি কোম্পানির ফিজিক্যাল ব্র্যান্ড স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।
