কম দামে সুন্দর স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করা টেক কোম্পানি ইনফিনিক্স আবার ভারতে তাদের নতুন স্মার্টফোন পেশ করেছে। দেশে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে কোম্পানির পক্ষ থেকে তাদের ‘জিরো’ সিরিজে Infinix Zero 8i নামের ফোন লঞ্চ করা হয়েছে। বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারী ও সুন্দর ক্যামেরাযুক্ত এই ফোনটি মাত্র 14,999 টাকা দামে পেশ করা হয়েছে যা আগামী 9 ডিসেম্বর থেকে সেল করা হবে।
আরও পড়ুন: ভেলকি দেখাতে শীঘ্রই আসছে Redmi Note 9T, ওয়েবসাইটে হল লিস্টেড
ক্যামেরার কামাল
Infinix Zero 8i এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। ফোনটির ব্যাক প্যানেলে চারটি এবং ফ্রন্ট প্যানেলে দুটি মোট ছয়টি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Infinix Zero 8i এর ফ্রন্ট প্যানেলে দেওয়া ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।
ফোনটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর ডায়মন্ড শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও একটি এআই লেন্স আছে।
আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল Vivo Y20 (2021), লো বাজেটে শীঘ্রই হবে লঞ্চ
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Infinix Zero 8i ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.85 ইঞ্চির এইচডি+ ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত এক্সওএস 7 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করে।
এই ফোনে গেমিং স্মুথ রাখার জন্য ও হিটিং প্রবলেম থেকে বাঁচার জন্য Infinix Zero 8i তে মাল্টি ডায়মেনশনাল লিকুইড কুলিং টেকনোলজি যোগ করা হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে এআরএম মালী-জি76 জিপিইউ দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Zero 8i তে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বন্ধুকে দিন Samsung স্মার্টফোন আর পেয়ে যান 7500 টাকার পুরস্কার, জেনে নিন ডিটেইলস
ভেরিয়েন্ট ও দাম
ভারতে Infinix Zero 8i ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 14,999 টাকা দামে Silver Diamond ও Black Diamond কালার ভেরিয়েন্টে আগামী 9 ডিসেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
