120Hz ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে iPhone 17, iPhone 17 Air, প্রকাশ্যে এল ডিটেইলস

প্রতি বছর Apple তাদের Pro মডেলটিকে সিরিজের অন্যান্য iPhone এর থেকে আলাদা করে তোলার জন্য কিছু এক্সক্লুসিভ এবং অ্যাডভান্স ফিচার যোগ করে থাকে। এমনই একটি ফিচার হল ProMotion, যা আইফোনের ডিসপ্লের কন্টেন্ট প্রতি সেকেন্ডে 120 বার ডায়নামিকভাবে রিফ্রেশ করতে পারে। এবার চাইনিজ টিপস্টার Fixed Focal Digital চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo-তে পোস্ট করে জানিয়েছেন, iPhone 17 এবং iPhone 17 Air ফোনে 120Hz রিফ্রেশ রেট থাকলেও ProMotion ফিচার পাওয়া যাবে না। এই তথ্য সেইসব ইউজারদের ওপর প্রভাব ফেলবে যারা স্মুথ এবং এফিসিয়েন্ট ডিসপ্লে এক্সপেরিয়েন্সের জন্য আশা করে বসে আসেন। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

iPhone 17, 17 Air ফোনে থাকবে না ProMotion ডিসপ্লে

টিপস্টার জানিয়েছেন iPhone 17 এবং সিরিজের Air মডেল “সাধারণ 120Hz স্ক্রিন” সহ পেশ করা হবে, তবে এতে ProMotion অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট থাকবে না।

প্রসঙ্গত জানিয়ে রাখি এখনও পর্যন্ত যত আইফোনে 120Hz ডিসপ্লে যোগ করা হয়েছিল, সবকটিতেই ProMotion ফিচার ছিল। আপকামিং iPhone 17 সিরিজের Pro মডেলেও ProMotion ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

ProMotion ডিসপ্লে সাম্প্রতিক iPhone Pro মডেলগুলিতে 1Hz থেকে 120Hz এবং iPhone 13 Pro ফোনে 10Hz থেকে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সুইচ করতে সক্ষম। এই ডিসপ্লে LTPO (Low-Temperature Polycrystalline Oxide) নামক অ্যাডভান্স হার্ডওয়্যার বেসড টেকনোলজিতে তৈরি করা হয়।

ফোনে গেম খেলার সময়, কন্টেন্ট দেখার সময় বা স্ক্রল করার সময় স্ক্রিন হাই রিফ্রেশ রেটে কাজ করে। আবার স্ক্রিন ব্যাবহার না করা হলে বা AoD (Always on Display) ব্যাবহার করলে রিফ্রেশ রেট নিজে থেকেই কমে যায়। এই স্মুথ ও পাওয়ার এফিসিয়েন্ট সুইচিং শুধুমাত্র ব্যাটারি বাঁচায় না, বরং এর সঙ্গে হাই কোয়ালিটি ভিজুয়াল দিতে সক্ষম।

আপকামিং iPhone 17 এবং iPhone 17 Air ফোনের ডিসপ্লে ক্রমাগত স্মুথভাবে GPU বা সিস্টেমের মাধ্যমে আউটপুট দেওয়া ফ্রেমের সঙ্গে তাল মিলিয়ে রিফ্রেশ হতে পারবে না। এক্ষেত্রে 60Hz, 90Hz ও 120Hz এর মতো ফিক্স স্টেপে রিফ্রেশ রেট সুইচ হতে পারবে, তবে এটি ProMotion এর মতো সীমলেস ও ডায়নামিক হবে না। এর ফলে ProMotion ফিচার সহ ফোনের তুলনায় কম স্মুথ মুভমেন্ট পাওয়া যাবে।

iPhone 17 এবং iPhone 17 Air ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?

যারা নন-প্রো iPhone কেনার কথা ভাবছেন এবং স্মুথ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য iPhone 17 এবং iPhone 17 Air ফোনগুলি সুন্দর অপশন হতে চলেছে, কারণ এই দুটি ফোনেই 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তবে এই ফোনদুটির ডিসপ্লের স্মুথনেস iPhone 17 Pro ফোনের ProMotion স্ক্রিনের মতো হবে না।

Apple তাদের iPhone 17 এবং iPhone 17 Air ফোনে Always-on Display (AoD) ডিসপ্লে দেওয়া হবে কি না সেটাও দেখার বিষয়, কারণ এর আগের নন-প্রো আইফোনে এই ফিচার দেওয়া হয়নি। AoD একটি ফিক্সড রিফ্রেশ রেটে কাজ করে, তবে এই ফিচার সবচেয়ে এফিসিয়েন্টভাবে LTPO প্যানেলে কাজ করে। এবার কোম্পানির এই আপকামিং সিরিজের ফোনগুলির ডিসপ্লে সম্পর্কে জানার জন্য অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here