আগামী সেপ্টেম্বর মাসে Apple তাদের iPhone 17 সিরিজ লঞ্চের প্রস্ততি নিচ্ছে। প্রতি বছরের মতোই এই বছরও iPhone 17 সিরিজে নতুন কালার পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার একটি নতুন লিকে iPhone 17 সিরিজের বেস মডেলের কিছু কালার অপশন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বিখ্যাত টিপস্টার Majin Bu এই ডিটেইলস শেয়ার করেছেন। আগের বারের মতোই এবারও iPhone 17 ফোনটি ব্রাইট ও পপিং কালার অপশনে পেশ করা হতে পারে। অন্যদিকে, iPhone 17 Pro মডেলগুলি প্রতি বারের মতো বোল্ড এবং ক্লাসিক কালারে লঞ্চ করা হতে পারে। এছাড়া iPhone 17 Pro সিরিজে আরও ভালো পারফরমেন্সের জন্য অ্যাডভান্স কুলিং সিস্টেম যোগ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক ডিটেইলস সম্পর্কে।
iPhone 17 ফোনের কালার (লিক)
- টিপস্টার Majin Bu এর দেওয়া তথ্য অনুযায়ী, Apple আপাতত তাদের আপকামিং iPhone 17 সিরিজের ফোনগুলির নতুন কালার অপশনে টেস্টিং করছে। এর মধ্যে পার্পল এবং গ্রীন কালার উল্লেখযোগ্য।
- এই দুটি কালারে টেস্ট হলেও, এর মধ্যে যে কোনো একটি কালারই ফাইনাল করা হবে। রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন পরীক্ষার পর পার্পল কালারটি ফাইনাল করার সম্ভাবনাই বেশি। মনে করিয়ে দিই এর আগে iPhone 14 এবং iPhone 14 Pro ফোনের ক্ষেত্রে পার্পল কালার দেখা গেছে।
- Majin Bu এর শেয়ার করা ছবি থেকে জানা গেছে, iPhone 17 ফোনের ডিজাইন স্ট্যান্ডার্ড iPhone 16 ফোনের মতোই, এতে ব্যাক প্যানেলে পিল শেপের মডিউলে ভার্টিক্যাল শেপে দুটি ক্যামেরা সেন্সর অবস্থিত।
- বিগত বেশ কিছু জেনারেশনে সিরিজের ভ্যানিলা এবং প্লাস iPhone মডেলগুলি কমপক্ষে পাঁচটি কালার অপশনে পেশ হতে দেখা গেছে। তাই আশা করা হচ্ছে iPhone 17 সিরিজের ক্ষেত্রেও গ্রীন ও পার্পল ছাড়া অন্যান্য কালার অপশন দেখা যাবে।
- Majin Bu আরও জানিয়েছেন, পার্পল কালারে “উজ্জ্বল এবং আধুনিক টোন” রয়েছে, এটি বিশেষ করে সেইসব ইউজাররা বেশি পছন্দ করবেন, যারা বোল্ড পারসোনালিটি সহ ডিভাইস পছন্দ করেন। অপরদিকে, গ্রীন কালার অপশনটি একটি “ফ্রেশ এবং ন্যাচারাল টোন” হতে পারে, যা মিনিমালিস্টিক অথচ আকর্ষণীয় লুক পছন্দ করা ইউজারদের জন্য সেরা হবে।
- iPhone 17 ফোনে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হতে পারে এবং প্রত্যেকটি কালার অপশন ফোনটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে।
- মনে করিয়ে রাখি iPhone 16 ফোনটি আলট্রা মেরিন, টিল, পিঙ্ক, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। আগের সিরিজগুলি দেখলে iPhone 17 সিরিজেও হোয়াইট ও ব্ল্যাক কালার অপশন দেখা যেতে পারে।
- iPhone 17 ফোনে দীর্ঘ প্রতীক্ষিত 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে ProMotion টেকনোলজি দেওয়া হবে না, এটি কন্টেন্ট অনুযায়ী রিফ্রেশ রেট 1Hz থেকে 120Hz পর্যন্ত বদলাতে সক্ষম।
iPhone 17 Pro মডেলগুলিতে থাকবে ভেপার চেম্বার কুলিং সিস্টেম
- সম্প্রতি Majin Bu আপকামিং iPhone 17 Pro মডেলগুলির কুলিং সিস্টেম সংক্রান্ত নতুন তথ্য শেয়ার করেছিলেন।
- কোম্পানির iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max উভয় ফোনে ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হবে, যা ডিভাইসের হীট ডিসিপেট করতে এবং হেভি টাস্কের সময় দ্রুত ফোন ঠাণ্ডা করতে সাহায্য করবে।
- আগের iPhone 16 সিরিজের সবকটি মডেলে হীট কন্ট্রোলের জন্য গ্রাফীন শীট যোগ করা হয়েছিল। এই টেকনোলজি কিছুটা এফেক্টিভ হলেও, ভেপার চেম্বার ফোন ঠাণ্ডা রাখার ক্ষেত্রে আরও বেশি সক্ষম বলে মনে করা হয়।
- ভেপার চেম্বার হল একটি ফ্ল্যাট মেটাল কন্টেনার এবং এর মধ্যে অল্প পরিমাণে লিকুইড থাকে। ফোনের প্রসেসর গরম হয়ে গেলে চেম্বারের ভেতরের লিকুইড বাস্পে পরিণত হয়ে সম্পূর্ণ কন্টেনারে ছড়িয়ে পড়ে। এর ফলে ফোনের প্রসেসর ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলি দ্রুত ঠাণ্ডা হতে পারে।
- কোনো ফোনে ভালো কুলিং সিস্টেম থাকলে সেই ফোনটি ওভারহীট হওয়ার থেকে বাড়ে এবং দীর্ঘ সময় পর্যন্ত পীক পারফরমেন্স দিতে সক্ষম হয়। বিশেষ করে গেমিঙের সময় ফোনটির পীক পারফরমেন্স বজায় থাকে।
টেক জগতে কানাঘুষো চলছে, Apple তাদের আপকামিং iPhone 17 সিরিজে ‘Plus’ মডেল লঞ্চ করবে না এবং এর পরিবর্তে iPhone 17 Air নামক একটি নতুন এবং স্তাইলিস্মদেল পেশ করা হবে। এই মডেলে ভাইজারের মতো ক্যামেরা মডিউল ডিজাইন থাকতে পারে। এই ফোনটি সম্ভবত Samsung Galaxy S25 Edge ফোনটিকে টক্কর দেবে। iPhone 17 Air ফোনটির কালার অপশন এবং এই ফোনটিতে ভেপার চেম্বার থাকবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।











