অ্যাপেল তাদের কম বাজেট রেঞ্জে আপকামিং এসই মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা গেছে। এই ফোনটি iPhone SE 4 নামে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি 2022 সালের iPhone SE 3rd gen ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে আসতে চলেছে। জানিয়ে রাখি বেশ কয়েক সপ্তাহ ধরে ফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসে চলেছে। একইভাবে সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে 2025 সালের মার্চ মাসে আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।
iPhone SE 4 এর লঞ্চ টাইমলাইন (লিক)
- দক্ষিণ কোরিয়ার পাবলিকেশন আজু নিউজের একটি রিপোর্ট অনুযায়ী 2025 সালের 4 মার্চ iPhone SE স্মার্টফোন লঞ্চ করা হবে।
- মনে করিয়েদি 2022 সালের মার্চ মাসে iPhone SE 3 ফোন লঞ্চ করা হয়েছিল। তাই Apple এই ধারা বজায় রেখে তাদের আপকামিং ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
- রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের ক্যামেরা পার্টনার LG Innotek আপকামিং iPhone SE 4 ফোনের ক্যামেরা মডিউল সাপ্লাই করবে।
- লেটেস্ট লঞ্চ টাইমলাইন পর্যন্ত এলজির সহায়ক কোম্পানি ডিসেম্বরে বিপুল সংখ্যক প্রোডাকশন শুরু করার পরিকল্পনা করেছে। বর্তমানে কোম্পানি প্রোডাকশনের আগে গুরুত্বপূর্ণ টেস্টিং ফেজে রয়েছে বলে শোনা যাচ্ছে।
- এলজি সাধারণত ফোন রিলিজের প্রায় তিন মাস আগে ক্যামেরা মডিউল সাপ্লাই করে বলে শোনা যায়।
- কোম্পানি যদি ডিসেম্বর মাসে তাদের বিপুল সংখ্যক প্রোডাকশন শুরু করে, তাহলে 2025 সালের মার্চ মাসে iPhone SE 4 ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
- আজু নিউজের বক্তব্য অনুযায়ী iPhone SE 4 ফোনের ব্যাক প্যানেলে 48MP ক্যামেরা থাকবে। এটি আগের মডেলের 12MP ক্যামেরা তুলনায় বড়ো আপগ্রেড হতে পারে।
iPhone SE 4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iPhone SE 4 ফোনে 6.06 ইঞ্চির LTPS OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 2,532 x 1,170 পিক্সেল রেজোলিউশন, 60Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পীক ব্রাইটনেস থাকতে পারে। আগের iPhone SE 3 মডেলে 4.7 ইঞ্চির ছোটো HD রেটিনা স্ক্রিন দেওয়া হয়েছিল।
- প্রসেসর: 4th জেনারেশন SE মডেলে iPhone 16 এবং iPhone 16 Plus ফোনের মতোই A18 চিপসেট দেওয়া হতে পারে। এটি A15 বায়োনিকের আপগ্রেড ভার্সন।
- ক্যামেরা: আপকামিং iPhone SE 4 ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল 48MP Sony Exmor IMX904 এবং 12MP ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে আগের iPhone SE 2022 মডেলে 12MP রেয়ার এবং সেলফি জন্য 7MP লেন্স দেওয়া হয়েছিল।
- ব্যাটারি: iPhone SE 4 ফোনে 3,279mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগের মডেলে 2,018mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
- অন্যান্য: ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, ফেস আইডি, 20W ওয়্যার ফাস্ট চার্জিং, Qi2 এবং ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
- কানেক্টিভিটি: ফোনটিতে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 এবং UWB (U1) কানেক্টিভিটি অপশন থাকতে পারে।
iPhone SE 4 এর সম্ভাব্য দাম
iPhone SE 4 ফোনের $499 (অর্থাৎ প্রায় 41,600 টাকা) এবং $549 (অর্থাৎ প্রায় 46,200 টাকা) মধ্যে দাম রাখা হবে বলে আশা করা হচ্ছে। 2022 সালের iPhone SE মডেলে 64GB স্টোরেজ অপশনের দাম $429 (অর্থাৎ প্রায় 36,069 টাকা) রাখা হয়েছিল।










