কালার চেঞ্জিং ডিজাইন সহ লঞ্চ হতে চলেছে iQOO 15 স্মার্টফোন, দেখে নিন লুক ও স্পেসিফিকেশন 

শীঘ্রই iQOO চীনে তাদের নতুন ফ্ল্যাগশিপ iQOO 15 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। ক্রমাগত iQOO 15 ফোনের তথ্য প্রকাশ্যে এসে চলেছে। এবার লঞ্চ ডেট ঘোষণার আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের প্রি-অর্ডার শুরু করা হয়েছে। একইসঙ্গে প্রথম আপকামিং ফোনের অফিসিয়াল ছবি শেয়ার করা হয়েছে। এই ছবির মাধ্যমে ফোনের নতুন ক্যামেরা মডিউল ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15 ফোনের ডিটেইলস সম্পর্কে।

টিজারের মাধ্যমে শুধুমাত্র ফোনের ব্যাক ডিজাইন দেখানো হয়েছে। এর মাধ্যমে ফোনের কালার চেঞ্জিং ব্যাক প্যানেল দেখা গেছে। নতুন পোস্টার ইমেজে ফোনের উপরের বাঁদিকে কর্নারে পোর্টহোল স্টাইল ক্যামেরা মডিউলে রয়েছে। এতে হিডেন RGB লাইট স্ট্রিপ দেওয়া হয়েছে। এটি আগের বছরের iQOO 13 ফোনের Halo Light এর আপগ্রেড ভার্সন হতে পারে।

টিপস্টার Digital Chat Station অনুযায়ী ফোনের ক্যামেরা মডিউলের সাইজ বড় এবং মোটা হতে পারে। কারণ এতে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে, বড় রাউন্ডেড কর্নার, ফ্ল্যাট মেটাল ফ্রেম ও শার্প এজ দেওয়া হতে পারে। এর ফলে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লুক পাওয়া যাবে।

জানিয়ে রাখি লিক ভিডিওর মাধ্যমে ফোনের ডিজাইন আরও ইউনিক দেখা গেছে। ভিডিওতে ফোনের ব্যাক প্যানেল গ্রে থেকে পিঙ্ক কালারে পরিবর্তিত হতে দেখানো হয়েছে। এই ফোনটি ডায়নেমিক ফিনিশের কারণে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভিডিওতে দেখানো হয়েছে আপকামিং ফোনটিতে দুটি আলাদা আলাদা ডিজাইনের ফিল পাওয়া যাবে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন অনুযায়ী iQOO 15 ফোনটিতে  6.85 ইঞ্চির ফ্ল্যাট 2K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1 নিট থেকে 6,000 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। এই ফোনটিতে AR অ্যান্টি-রিফ্লেকশন কোটিং দেওয়া হতে পারে। এর ফলে দারুণ আউটডোর ভিজিবিলিটি উপভোগ করা যাবে। এই ফোনে স্যামসাঙের QHD OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 12GB RAM এবং  Android 16 ও OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে Q3 গেমিং চিপ, 8K VC কুলিং ইউনিট এবং হাই-এন্ড গেমিং ফিচার থাকবে বলে জানা গেছে।

iQOO 15 ফোনের রেয়ার প্যানেলে ট্রিপল 50MP ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এই ফোনের পেরিস্কোপ ক্যামেরার জন্য ক্যামেরা মডিউলটি বড় দেখাবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারির ক্ষেত্রে ফোনটি আগের মডেলের থেকে আরও শক্তিশালী হতে পারে। কারণ ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, এটি গত বছরের iQOO 13 ফোনের 6,000mAh ব্যাটারির থেকে বড়। একইসঙ্গে ফোনটিতে 100W ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

এখনও পর্যন্ত iQOO 15 ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী আগামী 20 অক্টোবর ফোনটি পেশ করা হতে পারে। ফোনটি লঞ্চের পর আপকামিং  OnePlus 15, Xiaomi 17 Pro Max এবং  Realme GT 8 Pro ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে এই ফোনটি কালার চেঞ্জিং ডিজাইন এবং 7,000mAh ব্যাটারির জন্য এগিয়ে কিছুটা থাকতে পারে।

যারা দুর্দান্ত ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি আর পারফরমেন্স সহ ফ্ল্যাগশিপ  ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO 15 ফোনটি একটি ভালো অপশন হতে পারে। তাই সেইসব ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই ফোনের নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here