iQOO তাদের নতুন iQOO 16 সিরিজের পরিধি বিস্তার করতে পারে। ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি I2606 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি আগে চীনে iQOO 16 ফোনটি লঞ্চের পর এটি দ্বিতীয় মডেল হতে চলেছে। এর আগে IMEI এবং ইউরোপের EEC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16R ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
নতুন সার্টিফিকেশন পেয়েছে iQOO 16R
ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন ওয়েবসাইটে iQOO এর নতুন ফোনটি I2606 মডেল নাম্বার সহ স্পট হয়েছিল। তবে এই লিস্টিঙের মাধ্যমে শুধুমাত্র ফোনের সার্টিফিকেশন সম্পর্কে জানা গেছে। কিছুদিন আগেই IMEI ডেটাবেসে একই মডেল নাম্বার iQOO 16R নামের সঙ্গে জড়িত বলে মনে করা হয়েছিল।
গত আগস্ট মাসে ইউরোপের EEC সার্টিফিকেশন ওয়েবসাইটে iQOO 16R ফোনটি লিস্টেড হয়েছিল। একের পর এক বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নাম, ফিচার বা লঞ্চ টাইমলাইন সম্পর্কে কিছু জানানো হয়নি।
iQOO 16R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং iQOO 16R ফোনটিকে চীনের আসন্ন iQOO Z12 Turbo রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে। কারণ ভারতে লঞ্চ হওয়া iQOO 15R ফোনটিকে চীনে iQOO Z11 Turbo নামে পেশ করা হয়েছিল। অর্থাৎ নতুন মডেলে চীনের বাজারে আসন্ন ফোনের মতো স্পেসিফিকেশন দেওয়া হতে পারে।
রিপোর্ট অনুযায়ী iQOO Z12 Turbo ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসেসর লঞ্চ করা হয়নি। ফোনটিতে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে এবং হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি iQOO Z12 Turbo ফোনটিতে 10,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে বিল্ট ইন কুলিং ফ্যান থাকবে বলে জানা গেছে। iQOO 16R ফোনটি iQOO Z12 Turbo ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হলে এতে একই ফিচার থাকতে পারে। আপাতত প্রকাশ্যে আসা সমস্ত তথ্য লিক হিসাবে মনে করা উচিৎ।
ভারতে কবে লঞ্চ হতে পারে iQOO 16R স্মার্টফোন?
কোম্পানির পক্ষ থেকে iQOO 16R ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। অন্যদিকে নভেম্বর মাসে ভারতে iQOO 16 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যারা বড় ব্যাটারি এবং হাই পারফরমেন্স সহ ফোন কেনার কথা ভাবছেন, তারা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
