Home খবর 9000mAh ব্যাটারি, 185Hz ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 16GB RAM সহ লঞ্চ হল iQOO Neo 12 স্মার্টফোন

9000mAh ব্যাটারি, 185Hz ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 16GB RAM সহ লঞ্চ হল iQOO Neo 12 স্মার্টফোন

আজ আইকু তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে টেক মঞ্চে নতুন iQOO Neo 12 স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে 16GB RAM, বড় 9000mAh battery, 185Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED ডিসপ্লে এবং অ্যাডভান্স OriginOS 7 দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন iQOO Neo 12 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 12 5G ফোনের স্পেসিফিকেশন

iQOO Neo 12 5G ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করতে সক্ষম। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.6GHz ক্লক স্পীডে কাজ করে।

দীর্ঘমেয়াদী গেমিং চলাকালীন স্মুথ এবং ল্যাগফ্রি এক্সপেরিয়েন্সের জন্য স্মার্টফোনটিতে Q3 Gaming চিপ ব্যাবহার করা হয়েছে। অন্যদিকে হেভি প্রসেসিঙের সময় ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য iQOO Neo 12 5G ফোনটিতে 8.2K 3D Ice Dome কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনে LPDDR5X Ultra RAM সাপোর্ট করে।

iQOO Neo 12 5G ফোনটিতে 3200 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন হাই 185Hz রিফ্রেশ রেট, 514PPI এবং 2200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই আইকু স্মার্টফোনে আল্ট্রাসোনিক 3ডি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO Neo 12 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর এবং 8MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO Neo12 স্মার্টফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo12 ফোনটিতে শক্তিশালী 9000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি সিঙ্গেল চার্জে ফোনে প্রায় 30 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। অন্যদিকে একটানা 5 ঘন্টা পর্যন্ত গেমিং সেশনের পরও আইকু Neo 12 স্মার্টফোনের ব্যাটারি 54% পর্যন্ত অবশিষ্ট থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

iQOO Neo 12 5G ফোনের দাম

চীনের বাজারে iQOO Neo 12 5G ফোনটি চারটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশনের দাম 4399 ইউয়ান অর্থাৎ 62,799 টাকা এবং 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্টের দাম 5099 ইউয়ান অর্থাৎ 72 হাজার টাকা রাখা হয়েছে। অন্যদিকে 16GB RAM +256GB স্টোরেজ অপশন 4799 ইউয়ান অর্থাৎ 68,499 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 5499 ইউয়ান অর্থাৎ 78,499 টাকা দামে পেশ করা হয়েছে। চীনে আইকু 5G ফোনটি Contending, Shadow Black এবং Frostblade Blue কালার অপশনে সেল করা হবে।