গুগলে লিস্টেড হল iQOO Neo6, Snapdragon 888 চিপসেটের পাশাপাশি এতে থাকবে 12GB RAM

বর্তমানে স্মার্টফোন ব্র‍্যান্ড iQOO তাদের আপকামিং iQOO 9 সিরিজের স্মার্টফোনে কাজ করছে। আগামী বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ ভারতে এই স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি ভিভোর এই সাব ব্র‍্যান্ড গ্লোবাল চিপসেট খামতির কারণে ভারতে তাদের iQOO 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারেনি। এই মুহুর্তে দাঁড়িয়ে কোম্পানি তাদের iQOO 9 সিরিজের পাশাপাশি Neo সিরিজের ফোনে কাজ করছে। MySmartPrice সাইট Google Play Console এ iQOO Neo 6 ফোনটি V2154A মডেল নাম্বারের সঙ্গে স্পট করেছে। এই লিস্টিং থেকে আইকুর এই আগামী ফোনটির ডিসপ্লে, চিপসেট ও অন‍্যান‍্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চীনে 2022 সালের প্রথম কোয়ার্টারে এই স্মার্টফোন লঞ্চ করা হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

আরও পড়ুন: জানা গেল Motorola Edge S30 এর স্পেসিফিকেশন, Snapdragon 888+ চিপসেটের পাশাপাশি এতে থাকবে 33W সাপোর্টেড 4700mAh ব‍্যাটারি

iQOO Neo 6 এর স্পেসিফিকেশন

iQOO Neo 6 এর Google Play Console লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 12GB RAM দেওয়া হতে পারে। এই ফোনে 1,080 X 2,400 রেজলিউশনযুক্ত FHD+ ডিসপ্লে থাকবে। এতে Android 11 অপারেটিং সিস্টেমযুক্ত Origin OS 1.0 কাস্টম স্কিন দেওয়া হবে। আইকুর এই আগামী স্মার্টফোন Qualcomm Snapdragon 888 5G চিপসেটে রান করবে বলে জানা গেছে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 660 GPU দেওয়া হবে।

এই লিস্টিঙে ফোনটির রেন্ডার‌ও দেখা গেছে। এই ফোনে কার্ভড এজ সহ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম বাটন থাকবে। তবে ফোনটির ক‍্যামেরা ডিটেইলস সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনে 66W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। আপাতত iQOO Neo 6 ফোনটি সম্পর্কে এটুকুই জানা গেছে। কিন্তু বিভিন্ন গুজবে শোনা যাচ্ছে কোম্পানি iQOO Neo 6 SE ও Neo 6s ফোনের ওপরও কাজ করছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ কবে লঞ্চ করা হবে সেবিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here