কয়েক দিন আগে আইকু তাদের ঘরোয়া মার্কেট চীনে iQOO Neo 5 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। আবার কোম্পানি একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে iQOO U3x নামের নতুন ফোন লঞ্চ করা হয়েছে। লঞ্চের সঙ্গে সঙ্গে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা 5জি ফোনের স্থান দখল করে নিয়েছে। আপাতত ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতে শীঘ্রই iQOO U3x পেশ করা হবে, তবে এবিষয়ে অফিসিয়ালি কিছুই জানা যায়নি।
iQOO U3x এর ফিচার
কোম্পানি তাদের iQOO U3x ফোনটিতে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.58 ইঞ্চির ফুল এইচডি+ রেজলিউশনযুক্ত আইপিএস এলসিডি স্ক্রিন যোগ করেছে। এই ফোনটির আসপেক্ট রেশিও 20.97:9, পিক্সেল ডেনসিটি 401ppi এবং রিফ্রেশরেট 90 হার্টস। এছাড়া এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.61 শতাংশ। iQOO U3x ফোনে 8 জিবি পর্যন্ত LPDDR4x RAM এবং 128 জিবি পর্যন্ত UFS 2.1 স্টোরেজ দেওয়া হয়েছে। বাজেট ক্যাটাগরিতে পেশ করার জন্য কোম্পানি এই ফোনে 5জি সাপোর্টেড কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট যোগ করেছে।
দুর্দান্ত ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য iQOO U3x এর ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ অফ ফিল্ড লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
ব্যাটারী ও কানেক্টিভিটি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম বেসড iQOO 1.0 রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল সিম, ওয়াইফাই 802.11 ac, ব্লুটুথ 5.1, জিপিএস, 3.5 এমএম অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
দাম
কোম্পানির পক্ষ থেকে iQOO U3x ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 13,300 টাকা), 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 13,300 টাকা) এবং 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা) রাখা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











