চীনে iQOO এর পক্ষ থেকে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro নামের তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। উভয় ফোনে সুন্দর ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
iQOO Z10 Turbo এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: iQOO Z10 Turbo ফোনটিতে 2800×1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির OLED LTPS Huaxing C9+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 1.5K ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট, 4340Hz PWM ডিমিং, HBM ব্রাইটনেস 2000 নিটস এবং 5500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে আরও ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স করা যায়।
প্রসেসর: ফোনটিতে MediaTek Dimensity 8400 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করে। এছাড়াও গেমিং এক্সপিরিয়েন্স আরও উন্নত করার জন্য Q1 গেমিং চিপ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP Galcore GC16B3C সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি এবং চার্জিং: iQOO Z10 Turbo ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,620mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
সফটওয়্যার এবং অন্যান্য ফিচার: এই স্মার্টফোনটি Android 15 এবং Origin OS 5 সহ লঞ্চ করা হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ডুয়েল 1611B স্পীকার, X-axis লিনিয়র মোটার, এবং 7000mm² Ice Dome VC লিকুইড কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি এবং বিল্ড: iQOO Z10 Turbo ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, IR ব্লাস্টার, ডুয়েল ফ্রিকোয়েন্সি GPS এবং ট্রিপল ফ্রিকোয়েন্সি BeiDou সাপোর্ট করে। ফোনটিতে Schott Diamond Shield গ্লাস এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং রয়েছে। এই ফোনের ওজন 212 গ্রাম এবং থিকনেস 8.09mm।
iQOO Z10 Turbo এর দাম
- 12GB+256GB: 1,799 ইউয়ান (অর্থাৎ প্রায় 20,990 টাকা)
- 16GB+256GB: 1,999 ইউয়ান (অর্থাৎ প্রায় 23,330 টাকা)
- 12GB+512GB: 2,199 ইউয়ান (অর্থাৎ প্রায় 25,670 টাকা)
- 16GB+512GB: 2,399 ইউয়ান (অর্থাৎ প্রায় 28,000 টাকা)
iQOO Z10 Turbo Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: iQOO Z10 Turbo Pro ফোনটিতে 6.78 ইঞ্চির OLED LTPS Huaxing C9+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 5500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে আরও ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স করা যায়।
প্রসেসর: ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করে। এছাড়াও গেমিং এক্সপিরিয়েন্স আরও উন্নত করার জন্য Q1 গেমিং চিপ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8MP GalaxyCore আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP Galcore GC16B3C সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি এবং চার্জিং: iQOO Z10 Turbo Pro ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
সফটওয়্যার এবং অন্যান্য ফিচার: এই স্মার্টফোনটি Android 15 এবং Origin OS 5 সহ লঞ্চ করা হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ডুয়েল 1611B স্পীকার, X-axis লিনিয়র মোটার, এবং 7000mm² Ice Dome VC লিকুইড কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি এবং বিল্ড: iQOO Z10 Turbo Pro ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, IR ব্লাস্টার, ডুয়েল ফ্রিকোয়েন্সি GPS এবং ট্রিপল ফ্রিকোয়েন্সি BeiDou সাপোর্ট করে। ফোনটিতে Schott Diamond Shield গ্লাস প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং রয়েছে। এই ফোনের ওজন 209 গ্রাম এবং থিকনেস 8.09mm।
iQOO Z10 Turbo Pro এর দাম
- 12GB+256GB: 1,999 ইউয়ান (অর্থাৎ প্রায় 23,330 টাকা)
- 16GB+256GB: 2,199 ইউয়ান (অর্থাৎ প্রায় 25,670 টাকা)
- 12GB+512GB: 2,399 ইউয়ান (অর্থাৎ প্রায় 28,000 টাকা)
- 16GB+512GB: 2,599 ইউয়ান (অর্থাৎ প্রায় 30,340 টাকা)
কালার অপশন
iQOO Z10 Turbo এবং Z10 Turbo Pro ফোনদুটি বার্ন অরেঞ্জ, ডেজার্ট, ক্লাউড হোয়াইট এবং স্টারি স্কাই ব্ল্যাকের মতো কালার অপশনে সেল করা হবে।










