লঞ্চ হল বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জ হ‌ওয়া স্মার্টফোন Oppo Reno Ace, এতে আছে শক্তিশালী প্রসেসর এবং 12 জিবি র‍্যাম

Oppo চীনে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে Reno এবং K সিরিজের স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি এই দুটি সিরিজে Reno Ace এবং Oppo K5 স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo Reno Ace স্মার্টফোনে 65 ওয়াট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে যার ফলে এই ফোনটি মাত্র 25 মিনিটে 75 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। 

6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম

Oppo Reno Ace ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Oppo Reno Ace ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের দুই সাইড বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই সেট‌আপের চারটি ক‍্যামেরা সেন্সর এক‌ই লাইনে অবস্থিত এবং সবচেয়ে ওপরের সেন্সরের নিচে 48 মেগাপিক্সেল লেখা আছে। 

এই ক‍্যামেরা সেট‌আপের ডান দিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই অর্থাৎ এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। Oppo Reno Ace এর ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে OPPO এর ব্র‍্যান্ডিঙের সঙ্গে “Designed For Reno” লেখা আছে। ফোনটির ডান দিকের প‍্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। 

Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

Oppo Reno Ace দাম

কোম্পানি চীনে Oppo Reno Ace এর তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ফোনটির 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,199 (প্রায় 32,000 টাকা), 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,399 (প্রায় 33,000 টাকা) এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 128বি স্টোরেজ আছে, যার দাম RMB 3,799 (প্রায় 37,950 টাকা) রাখা হয়েছে। চীনে Oppo Reno Ace এর সবকটি ভেরিয়েন্ট এই মাসের শেষে সেল করা শুরু হয়ে যাবে। তবে ইন্ট্রডাক্টরি অফার হিসেবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট RMB 2,999 (প্রায় 30,000 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট RMB 3,199 (প্রায় 32,000 টাকা) দামে সেল করা হবে। 

Oppo Reno Ace স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Oppo Reno Ace ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনিক যোগ করা হয়েছে, যার সাহায্যে ফোনটির স্ক্রিন টাচ করা মাত্র ফোনটি আনলক হয়ে যাবে। Oppo Reno Ace ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটে রান করে। 

আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য Oppo Reno Ace এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Oppo Reno Ace এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 65 W Super VOOC 2.0  টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here