6500mAh ব্যাটারি, 44W চার্জিং এবং 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছে iQOO Z11 Lite 5G স্মার্টফোন, দাম মাত্র 19499 টাকা

টেক ব্র্যান্ড আইকু আজ ভারতের বাজারে তাদের নতুন এবং সস্তা 5G স্মার্টফোন iQOO Z11 Lite 5G লঞ্চ করেছে। এই নতুন ফোনটিতে 6500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, 50MP ক্যামেরা, 6GB RAM এবং MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। 20 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Z11 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

iQOO Z11 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Greasy Hand ও Wet Hand ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। দুই বছরের পুরনো এই অক্টাকোর প্রসেসর 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 5,74,553 AnTuTu score পেয়েছে।

iQOO Z11 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT505C সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনে AI Superlink টেকনোলজি দেওয়া হয়েছে, যা লো নেটওয়ার্ক এলাকাতে সিগন্যাল স্ট্রেন্থ 10% বুস্ট করতে সক্ষম। iQOO Z11 Lite 5G ফোনে SGS সার্টিফাইড মিলিটারি গ্ৰেড বডি যোগ করা হয়েছে, ফলে উঁচু থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং রয়েছে। এছাড়াও এই ফোনের ক্যামেরা মডিউলে Dynamic Light দেওয়া হয়েছে, যা নোটিফিকেশন ও অন্যান্য অ্যালার্টের জন্য চারটি কালারে জ্বলে ওঠে।

iQOO Z11 Lite 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে Super Battery Saving Mode অন করলে মাত্র 1% ব্যাটারিতেও এই ফোনে প্রায় 30 মিনিট 4G Call, 12 মিনিট Instagram স্ক্রলিং, 8 মিনিট Whatsapp চ্যাটিং এবং 6 মিনিট Google Maps অ্যাক্সেস করা যাবে।

এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10 মিনিট চার্জ করে এই ফোনে 7 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির রিভার্স চার্জিং ফিচার ব্যাবহার করে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। এছাড়াও এই ফোনে Bypass Charging 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটি চার্জ করা হলে এই ফিচার ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেয়।

iQOO Z11 Lite 5G ফোনের দাম

ভারতের বাজারে iQOO Z11 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM + 128GB Storage সহ ফোনটির বেস মডেলের দাম 19,499 টাকা রাখা হয়েছে। 6GB RAM সহ এই ফোনটি 128GB ও 256GB মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 21,499 টাকা এবং 24,499 টাকা। এই ফোনটি Midnight Blue এবং Solar Flame কালার অপশনে সেল করা হবে।

প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফার সহ iQOO Z11 Lite 5G ফোনটির স্টার্টিং এফেক্টিভ প্রাইস পড়বে 17,999 টাকা। HDFC এবং ICICI গ্ৰাহকরা এই ছাড় পাবেন। আগামী 30 জুলাই থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here