গীকবেঞ্চে লিস্টেড হল iQOO Z11x স্মার্টফোন, Dimensity 7400 প্রসেসর এবং 8GB RAM সহ হতে পারে লঞ্চ

iQOO তাদের Z-সিরিজের পরিধি বাড়াতে চলেছে। আগেই NBTC এবং অন্যান্য লিস্টিঙে এই সিরিজের iQOO Z11x 5G ফোনটি দেখা গিয়েছিল। এবার বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনটি আপগ্রেড প্রসেসর সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। নিচে iQOO Z11x 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে আপকামিং iQOO Z11x ফোনটি I2507 মডেল নাম্বার সহ দেখা গেছে। এর মাধ্যমে সরাসরি প্রসেসরের নাম জানানো হয়নি, তবে CPU কনফ্রিগারেশন ও GPU ডিটেইলস দেখে মনে করা হচ্ছে ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হতে পারে। এটি সিঙ্গেল-কোর টেস্টে 1057 এবং মাল্টি-কোর টেস্টে 2507 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এটি এই প্রসেসরের সাধারণ পারফরমেন্স রেঞ্জ। সার্টিফিকেশন সাইটে 8GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লিস্টেড হয়েছে। অর্থাৎ ফোনটি লেটেস্ট সফটওয়্যার সহ লঞ্চ করা হতে পারে।

আগের iQOO Z10x ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর এবং 8GB RAM ও 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই ভেরিয়েন্টের দাম 12,499 টাকা রাখা হয়েছিল। এবার আপকামিং iQOO Z11x ফোনের আপগ্রেডেড প্রসেসর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই MediaTek Dimensity 7400 প্রসেসরটি Dimensity 7300 চিপসেটের একটি মাইনর রিফ্রেশ ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। এতে পারফরমেন্স কোর প্রায় 100MHz (প্রায় 4%) ক্লক স্পীড বৃদ্ধি এবং AI প্রসেসিঙের ক্ষেত্রে প্রায় 15% উন্নতি হবে বলে জানা গেছে। তবে অন্যান্য হার্ডওয়্যার একইরকম রাখা হতে পারে।

আগের লিকের মাধ্যমে iQOO Z11X 5G ফোনটির চীনের ভেরিয়েন্টে 6.76 ইঞ্চির FHD+ LCD হাই রিফ্রেশ রেট এবং Snapdragon 7s Gen 4 SoC প্রসেসর দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। এবার কোম্পানি চীন এবং গ্লোবাল ভেরিয়েন্টে আলাদা-আলাদা চিপসেট দেবে না কি একইরকম প্রসেসর ব্যাবহার করা হবে তা পরবর্তী সময়ে বোঝা যাবে।

রিপোর্ট অনুযায়ী মার্চ বা এপ্রিল মাসের দিকে আলাদা আলাদা দেশে iQOO Z11x ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি, তবে ক্রমাগত লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

যারা বাজেট সেগমেন্টে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য শক্তিশালী পারফরমেন্স সহ 5G ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং iQOO Z11X 5G ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি Redmi Note 14 SE, Realme Narzo 90 এবং POCO M7 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কম দামে ফোনটি লঞ্চ করা হলে, এই সেগমেন্টে দারুণ অপশন হবে।

যারা বড় ব্যাটারি এবং লেটেস্ট প্রসেসর সহ নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা iQOO Z11X 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here