Home খবর 8000mAh এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে iQOO Z12 Turbo! প্রকাশ্যে এল ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা ডিটেইলস

8000mAh এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে iQOO Z12 Turbo! প্রকাশ্যে এল ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা ডিটেইলস

এই বছরের শুরুতেই আইকু চীনের বাজারে তাদের iQOO Z11 Turbo স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি 200MP Camera ক্যামেরা, 7600mAh ব্যাটারি এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি iQOO Z11 Turbo ফোনের সাক্সেসার iQOO Z12 Turbo ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগেই সম্প্রতি আপকামিং ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

iQOO Z12 Turbo ফোনের স্পেসিফিকেশন

গ্যাজেটসডেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে iQOO Z12 Turbo ফোনের তথ্য শেয়ার করেছেন। টিপস্টার টিজ করে জানিয়েছেন iQOO Z12 Turbo 5G ফোনটি কোয়ালকমের চিপসেট সহ লঞ্চ করা হবে। এই ফোনে Snapdragon 8 Gen 6 প্রসেসর বা Snapdragon 8 Gen 5 Pro প্রসেসর যোগ করা হতে পারে। অন্যদিকে গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে ইন-বিল্ট কুলিং ফ্যান দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Z12 Turbo ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। iQOO Z11 Turbo স্মার্টফোনটি 200MP প্রাইমারি ক্যামেরা সহ পেশ করা হয়েছিল। তাই iQOO Z12 Turbo ফোনটি ফটোগ্রাফির দিক দিয়ে ডাউনগ্রেড হতে পারে। তবে iQOO Z12 Turbo ফোনের ক্যামেরা লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। Z12 Turbo ফোনটিতে 50MP ক্যামেরা অ্যাডভান্স সেন্সর থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z12 Turbo ফোনটিতে 8000mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনের ব্যাটারি iQOO Z11 Turbo ফোনের 7600mAh ব্যাটারির চেয়ে অনেকটাই বড় হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এই আসন্ন আইকু ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

iQOO Z12 Turbo ফোনটি 6.59 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন আল্ট্রা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস দেওয়া হতে পারে। এই মেটাল ফ্রেম দিয়ে তৈরি ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হয়েছে।

ভারতে সম্ভবত iQOO Z12 Turbo স্মার্টফোন লঞ্চ করা হবে না। এই বিষয়ে আরও নিশ্চিত হওয়া যায় কারণ ভারতে iQOO Z11 Turbo ফোনটিও পেশ করা হয়নি। দেশের বাজারে শুধুমাত্র সিরিজের iQOO Z11, iQOO Z11x, iQOO Z11xa এবং iQOO Z11 Lite 44W মডেলগুলি লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এইসব ফোনের স্টার্টিং সেলিং প্রাইস যথাক্রমে 39,999 টাকা, 27,999 টাকা, 28,999 টাকা এবং 19,999 টাকা।