iQOO তাদের Z-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং iQOO Z12x 5G ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম এবং মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। তবে সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি আসন্ন iQOO Z12x 5G ফোনটিকে iQOO Z11x 5G ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z12x 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
iQOO Z12x 5G ফোনের Bluetooth SIG লিস্টিং
Bluetooth SIG ওয়েবসাইটে iQOO Z12x 5G ফোনটি I2604 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির মার্কেটিং নাম iQOO Z12x 5G হবে বলে জানা গেছে।
Bluetooth SIG সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এখনও পর্যন্ত আপকামিং ফোনের স্পেসিফিকেশন সহ ফিচার বা হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কেও জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO Z12x 5G ফোনের লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়নি। সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে আগামী কিছু মাসের মধ্যেই ফোনটি পেশ করা হতে পারে।
iQOO Z12x 5G ফোনে থাকতে পারে এইসব ফিচার
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO Z12x 5G ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি। তাই ফোনের ফিচার সম্পর্কেও জানা যায়নি। আপকামিং ফোনটিকে iQOO Z11x 5G ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। তাই এই ফোনে বর্তমান মডেলের চেয়ে বেশ কিছু হার্ডওয়্যার আপগ্ৰেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
iQOO Z11x 5G ফোনটিতে 6.76 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69+ রেটিং রয়েছে। কোম্পানির নতুন iQOO Z12x 5G ফোনটি অ্যাডভান্স ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে।
প্রসেসিঙের জন্য iQOO Z11x 5G স্মার্টফোনটিতে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে। অন্যদিকে আপকামিং Z12x 5G ফোনটি নতুন চিপসেট এবং বেশি মেমরি কনফ্রিগেশন পেশ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য iQOO Z11x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z11x 5G স্মার্টফোনে 7,200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 44W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাই নতুন ফোনটিতে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Z12x 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। Bluetooth SIG লিস্টিঙের পর, এবার আগামী দিনে আসন্ন ফোনের সংক্রান্ত স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।
