iQOO তাদের Z9 সিরিজে Lite ভার্সন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। খুব তাড়াতাড়ি এই ফোনটি iQOO Z9 Lite 5G নামে পেশ করা হতে পারে। ভারতের বিআইএস এবং ব্লুটুথ এসআইজি সাইটে এই ফোনটি লিস্টেড হতে দেখে এই ফোনের লঞ্চ সম্পর্কে সমালোচনা আরও জোরালো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।
iQOO Z9 Lite 5G ফোনের BIS এবং ব্লুটুথ এসআইজি লিস্টিং
- ব্লুটুথ এসআইজি লিস্টিং থেকে iQOO Z9 Lite 5G ফোনের নাম জানা গেছে।
- এই লিস্টিঙে iQOO Z9 Lite 5G ফোনের মডেল নাম্বার I2306/
- বিআইএস প্ল্যাটফর্মেও এই ফোনের মডেল নাম্বার I2306 জানানো হয়েছে।
- এই দুটি প্ল্যাটফর্ম থেকে এই ফোনের অন্য কোনো ডিটেইলস জানা যায়নি। তবে এই লিস্টিং প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে।
iQOO Z9x ফোনের স্পেসিফিকেশন
কোম্পানি গত 16 মে ভারতে তাদের Z9 সিরিজের iQOO Z9x স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
- ডিসপ্লে: iQOO Z9x 5G ফোনে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির ফুলএচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস হাই ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসরে কাজ করে। এই ফোনে অ্যাড্রিনো 710 জিপিউ রয়েছে।
- স্টোরেজ: এই স্মার্টফোনটি 4GB, 6GB এবং 8GB LPDDR4x RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM ফিচার এবং ফিজিক্যাল RAM মিলিয়ে 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ এবং 1টিবি মেমরি কার্ড সাপোর্ট যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Z9x 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং এফ/2.4 অ্যাপচারযুক্ত 2 মেগাপিক্সেল বোকে লেন্স সহযোগে কাজ করে। সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এই ফোনে এফ/2.05 অ্যাপচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9x 5G স্মার্টফোনে শক্তিশালী 6,000এমএএচ ব্যাটারি সহ এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
- অন্যান্য: iQOO Z9x 5G স্মার্টফোনে আইপী64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2+3 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারস সহ 3.5এমএম জ্যাক ও ডুয়াল স্টেরিয় স্পিকার যোগ করা হয়েছে।
- ওএস: iQOO Z9x ফোনটি অ্যান্ড্রয়েড 14 আবন ফানটাচ ওএস সহ পেশ করা হয়েছে।
