কম দামে পাওয়া যাচ্ছে 6000mAh ব্যাটারি, 8GB RAM, 50MP ক্যামেরা সহ iQOO Z9x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

কয়েক মাস আগেই iQOO তাদের সস্তা এবং লেটেস্ট iQOO Z9x 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে এই ফোনটিতে ফ্ল্যাট 500 টাকা কুপন ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বেনিফিট দেওয়া হচ্ছে। যেসব ইউজাররা কম দামে শক্তিশালী স্মার্টফোন চাইছেন এই পোস্টটি তাদের জন্য প্রযোজ্য। জানিয়ে রাখি এই ফোনটি সহজ কিস্তিতেও কেনা যাবে। চলুন বিস্তারির জেনে নেওয়া যাক iQOO Z9x 5G ফোনটির অফার ডিটেইলস সম্পর্কে।

iQOO Z9x 5G এর অফার এবং দাম

  • iQOO Z9x 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই তিনটি স্টোরেজ অপশনেই ফ্ল্যাট 500 টাকা এবং কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট 1,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
  • বর্তমানে ফোনটির বেস মডেল 4জিবি RAM স্টোরেজ অপশন 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • ফোনটির 6জিবি ভেরিয়েন্ট 13,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটি 14,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • টপ মডেল 8জিবি RAM স্টোরেজ অপশন 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই তিনটি মডেলে 128জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।
  • ব্যাঙ্ক অফার হিসেবে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে এসবিআই ক্রেডিট কার্ড, ডেভিট কার্ড এবং EMI ট্রানজেকশনে 1250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • এই ফোনটি সহজ কিস্তিতে কেনার জন্য কোম্পানি 3 থেকে 6 মাসের নো কোস্ট EMI অপশনের সুবিধা দিচ্ছে।
  • কোম্পানির পক্ষ থেকে এক্সচেঞ্জ অফার হিসেবে মোট 14,450 টাকা পর্যন্ত অফ দেওয়া হচ্ছে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
  • iQOO Z9x 5G ফোনটি Tornado Green এবং Storm Grey কালার অপশনে পেশ করা হয়েছে।

কোথা থেকে কিনবেন iQOO Z9x 5G ফোনটি?

কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে iQOO Z9x 5G স্মার্টফোনটি কেনা যাবে। এই ফোনটির সমস্ত অফার জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

আমাজন লিঙ্ক

কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক

iQOO Z9x 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Z9x 5G ফোনে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির FHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits হাই ব্রাইটনেস সহ কাজ করে।
  • প্রসেসর: iQOO Z9x 5G ফোনে লেটেস্ট Android 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • মেমরি: iQOO Z9x 5G ফোনটিতে 8GB RAM এবং 128জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে 8GB এক্সন্টেড RAM ফিচার রয়েছে। এই ফোনে 1টিবি মেমরি কার্ড সাপোর্ট করে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Z9x 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সহ 50 Megapixel মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির এবং রিলস বানানোর জন্য iQOO Z9x 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: iQOO Z9x 5G ফোনে 44ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনটিতে 5G, 4G, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং, 300% Audio বুস্টার ফিচার, 3.5mm হেডফোন জ্যাক এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here