Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OnePlus15 ফোনের মতো লুক সহ সস্তা itel A100C স্মার্টফোন, লিক হল ডিটেইলস

শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OnePlus15 ফোনের মতো লুক সহ সস্তা itel A100C স্মার্টফোন, লিক হল ডিটেইলস

আগামী দিনে itel ভারতের বাজারে তাদের আরও একটি কম দামে ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। নতুন লিক অনুযায়ী কোম্পানি ডিসেম্বর মাসে তাদের আপকামিং এন্ট্রি-লেভেল itel A100C ফোনটি পেশ করতে পারে। টিপস্টার পারশ গুগলানি সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি অক্টোবর মাসে itel A100C ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। বিশেষত্ব হল এই ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন অনেকটাই OnePlus 15 ফোনের মতো দেখাচ্ছে। তবে ফ্রন্টে ওয়াটারড্রপ নচ সেলফি ক্যামেরা রয়েছে। তাই কম দামের ফোন হওয়া সত্ত্বেও, প্রিমিয়াম লুক পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel A100C ফোনের গ্লোবাল ফিচার ডিটেইলস সম্পর্কে।

itel A100C ফোনে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 400 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে Unisoc T7100 প্রসেসর রয়েছে। একইসঙ্গে ফোনটি 4GB RAM এবং 12GB ভার্চুয়াল RAM সহ কাজ করতে সক্ষম। ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, এটি microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যায়। এই ফোনটি Android 15 Go Edition এবং itel OS 15 সহ কাজ করে।

ফটোগ্রাফির জন্য itel A100C ফোনটির রেয়ার প্যানেলে 8MP প্রাইমারি ক্যামেরা ও LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি গ্লোবালি Pure Black, Titanium Gold, Blaze Blue এবং Silk Green কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম 7,000 টাকা রাখা হয়েছিল। ভারতেও ফোনটি একই দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

যারা প্রথমবার স্মার্টফোন কিনছেন অর্থাৎ যারা মূলত দৈনন্দিন ব্যাবহারের জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য itel A100C ফোনটি একটি ভালো অপশন হতে পারে। ভারতে এই ফোনটি Redmi A5, Poco C61 এবং Realme C71 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আসন্ন ফোনটি ডিজাইন এবং সফটওয়্যারের দিক দিয়ে অ্যাডভান্স হলেও, ক্যামেরা এবং প্রসেসরের ক্ষেত্রে খামতি লক্ষ্য করা যাবে।

যারা বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে এবং বেসিক পারফরমেন্স সহ এন্ট্রি-লেভেল ফোন খুঁজছেন, তাদের কাছে itel A100C ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আপাতত আপকামিং ফোনের লিক প্রকাশ্যে এসেছে, তবে পরবর্তী সময়ে আরও তথ্যও জানা যাবে বলে আশা করা হচ্ছে। আমরা এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।