Home খবর 8699 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ itel A300C 4G স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

8699 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ itel A300C 4G স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

লো বাজেট স্মার্টফোন প্রস্তুতকারী টেক ব্র্যান্ড আইটেইল ভারতের বাজারে 8,699 টাকা স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে itel A300C 4G ফোনটি সবচেয়ে সস্তা 3GB RAM ভেরিয়েন্ট সহ পেশ করা হয়েছে। এই কম দামে ফোনটিতে 6000mAh battery এবং শক্তিশালী বিল্ড কয়ালিটির জন্য Military-Grade দেওয়া হয়েছে।

কম দামের স্মার্টফোন

itel A300C 4G স্মার্টফোনের 3GB RAM + 32GB Storage অপশনের দাম 8,699 টাকা রাখা হয়েছে। বহুদিন পর আবার কোনো স্মার্টফোন 32GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনটির 4GB RAM + 64GB storage ভেরিয়েন্ট 10,999 টাকা দামে সেল করা হবে। itel A300C 4G স্মার্টফোনেটি Lavender Purple, Silver Mist এবং Classic Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

itel A300C 4G ফোনের স্পেসিফিকেশন

itel A300C 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য itel A300C 4G ফোনটিতে শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে প্রায় 46 ঘন্টার টকটাইম বা প্রায় 18 ঘন্টার শর্ট ভিডিও প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। কোম্পানি জানিয়েছে itel A300C 4G ফোনটিতে 50 দিন পর্যন্ত অন থাকতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

itel A300C 4G স্মার্টফোনটিতে MIL-STD-810H সার্টিফাইড মিলিটারি গ্রেড বডি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটি 1.8 মিটার উঁচু থেকে নিচে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। ফোনটি মাইনাস 21 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা এবং তীব্র গরমেও যথাযথ কাজ করতে সক্ষম। এর সঙ্গে ফোনটির সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে। itel A300C 4G স্মার্টফোনটিতে 720 × 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির এইচডি + ডিসপ্লে রয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 480nits ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

প্রসেসিঙের জন্য itel A300C 4G স্মার্টফোনটিতে Unisoc T7100 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। itel A300C ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ফোনটির 3GB Physical RAM এর সঙ্গে 5GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। যেসব ইউজাররা প্রথমবার স্মার্টফোন ব্যাবহার করতে চলেছেন বা একটি সেকেন্ডারি স্মার্টফোন রাখতে চাইছেন তাদের জন্য 10000 টাকার চেয়ে কম দামের এই ফোনটি একটি সুন্দর অপশন।