বাজেট স্মার্টফোন মার্কেটে নিজের জায়গা তৈরি করা itel কোম্পানি ভারতে কয়েক মাস আগে itel A48 স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন কোম্পানি এই স্মার্টফোনে একটি অসাধারণ অফার নিয়ে এসেছে। itel A48 স্মারৃটফোনটিকে কোম্পানির লেটেস্ট অফার সহ মাত্র 1399 টাকা ডাউনপেমেন্ট করে কিনতে পারবেন। এর সাথেই গ্রাহকেরা বাকি টাকা আট মাসে 625 টাকা করে দিয়ে শোধ করতে পারবে। সবথেকে আকর্ষণীয় কথা হল যে এই ফোনটি কিনলে গ্রাহকদের কোন রকমের সুদ দিতে হবে না।
itel A48 স্মার্টফোনটিকে কিস্টিতে কিনলে ইউজারদের 501 টাকা প্রসেসিং ফি দিতে হবে। আইটেল এই অফারের জন্য হোম ক্রেডিট ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছে। এই অফারটির মাধ্যমে কোম্পানি রিলায়েন্স জিওর সাথে প্রতিযোগিতা দিতে পারবে। রিলায়েন্স জিও বিগত দিনেই নিজের সস্তা স্মার্টফোন JioPhone Next লঞ্চ করেছে যেটিকে মান্থলি প্ল্যানের সাথে পেশ করা হয়েছে। JioPhone Next এর মান্থলি প্ল্যানটি যেখানে ইউজারদের রিচার্জের সাথে অফার করা হয়েছে আবার itel A48 স্মার্টফোনে কোন রিচার্জ প্ল্যান নেই। itel A48 স্মার্টফোনে কোম্পানি ওয়ান-টাইপ রিপ্লেসমেন্ট অফার করে।
itel A48 এর দাম এবং অফার
Bring home India ka asli all-rounder, itel A48 only at ₹1399/-
Along with Home Credit India, we are providing you with easy EMI of just ₹625/- for our A48 smartphone.
Get instant discount of ₹512 and additional ₹4000 benefits with JioExclusive Offer! #itelHaiLifeSahiHai pic.twitter.com/OCrX6AxMHo— itel India (@itel_india) November 29, 2021
itel A48 স্মার্টফোনটিকে কোম্পানি 6,399 টাকা দামে পেশ করেছে। এই ফোনটির জন্য কোম্পানি হোম ক্রেডিট ইন্ডিয়ার সাথে মিলে অসাধারণ অফার দিচ্ছে। যার সম্পর্কে আমরা আপনাদের আগেই বলে দিয়েছি। এর সাথেই এই ফোনটিকে যে কাস্টমররা JioExclusive অফারের সাথে কিনবেন তারা ইন্সট্যান্ট 512 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে। এর সাথেই ইউজাররা 4,000 টাকার অ্যাডিশনাল বেনিফিটও পাবে।
itel A48 এর স্পেসিফিকেশন্স
itel 48A স্মার্টফোনে 6.1-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া আছে যার মধ্যে সেল্ফি ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ স্টাইল নচ দেওয়া আছে। এই ডিসপ্লেটির রেজল্যুশন 1560 X 720 পিক্সেল। itel 48A স্মার্টফোনটিকে 1.4GHz কোয়াড কোর প্রসেসর এবং 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়ানো যাবে। itel 48A স্মার্টফোনে 5MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে। এর সাথেই এই ফোনটিতে 5MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
itel 48A স্মার্টফোনটি Android 10.0 (Go Edition) এ রান করে। এই ফোনে দুটি SIM স্লট দেওয়া, যা 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। এই ফোনটিকে দুটি কালার অপশন- গ্রেডিয়েন্ট গ্রীন, গ্রেডিয়েন্ট পার্পল এবং ব্ল্যাকে পেশ করা হয়েছে। এই ফোনটির রিটেইল বক্সের আইটেমের কথা বলা হলে ইউজাররা এই বক্সে চার্জিং অ্যাডাপ্টার, USB কেবল, ব্যাটারী, ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










