ভারতে 5G Services শুরু হয়ে গেছে। Reliance Jio এবং Airtel তাদের 5G পরিষেবা চালু করেছে এবং 5G Network দেশের অনেক শহরে চালু হয়েছে। এখন Airtel এবং Jio ব্যবহারকারীরা হাই স্পিড 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন। 5G নেটওয়ার্ক রোলআউটের পরে এখন ভারতে 5G Plan এর দাম সম্পর্কে মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর ব্যাপারে বড় তথ্য সামনে এসেছে। Jio True 5G সম্পর্কে, কোম্পানি ঘোষণা করেছে যে Jio Welcome Offer এ Jio গ্রাহকদের 5G পরিষেবার জন্য এক্সট্রা টাকা প্রদান করতে হবে না এবং Jio 4G Tarrif price এ Jio 5G service পাবেন। আরও পড়ুন: 5,000mAh ব্যাটারি এবং 7GB RAM সহ 10 হাজারের বাজেটে লঞ্চ হল OPPO A17k স্মার্টফোন
Jio 5G Details
- জিও 5জি প্ল্যানে কতটা 5জি ডেটা পাওয়া যাবে?
- কোন স্পিডে চলবে জিও 5জি ইন্টারনেট?
- কত হবে জিও 5জি প্ল্যানের দাম?
- কোন মোবাইল ফোনে চলবে জিও 5জি?
Jio 5G Plan
রিলায়েন্স জানিয়ে দিয়েছে কোম্পানির সকল গ্রাহক কোনো এক্সট্রা চার্জ ছাড়াই Jio 5G Network উপভোগ করতে পারবে অর্থাৎ সুপারফাস্ট 5জি ইন্টারনেট চালাতে পারবে। Jio Welcome Offer এর দৌলতে জিও উপভোক্তাকে Jio True 5G customer বানানোর জন্য ইনভাইট পাঠানো হচ্ছে এবং যে সকল গ্রাহক এই ইনভাইট পাবে তারা জিও নেটওয়ার্কে Unlimited 5G Data চালাতে পারবে।
Jio 5G Internet speed
রিলায়েন্স জিও তার কাস্টমারদের থেকে কোন অতিরিক্ত চার্জ ছাড়াই Unlimited 5G Data দিচ্ছে। আপনি শুধু 5G ইন্টারনেট ডেটাই আনলিমিটেড পাবেন না, সবচেয়ে বড় কথা Jio 5G ইন্টারনেট ডেটা স্পিড 1Gbps পর্যন্ত হবে। অর্থাৎ, Reliance Jio গ্রাহকরা তাদের 5G স্মার্টফোনে 1Gbps পর্যন্ত স্পিডে Jio 5G ইন্টারনেট চালাতে পারবেন। আরও পড়ুন: BGMI Lite Release Date Rumours : কবে লঞ্চ হবে BGMI Lite লাইট ভার্সন গেম? জেনে নিন ডিটেইল
Jio 5G Plan Price
সবথেকে বড় প্রশ্ন হল রিলায়েন্স জিও 5জি প্ল্যানের দাম কত হবে? জানিয়ে রাখি যে প্রত্যেক ইউজার Jio True 5G পাবে যারা তাদের জিও নম্বরে 239 টাকা বা তার বেশি রিচার্জ করেছে। অর্থাৎ জিও নম্বরে কম করে 239 টাকার বেস প্ল্যান অ্যাক্টিভ থাকতেই হবে। প্রত্যেক জিও ইউজার Free 5G Internet পেতে পারে যাদের কাছে 239 বা তার বেশি টাকার পোস্টপেইড বা প্রিপেইড প্ল্যান থাকবে।
কিভাবে চলবে Jio 5G?
রিলায়েন্স জিও 5G নেটওয়ার্ক পেতে এবং জিও 5জি ইন্টারনেট চালানোর জন্য একটি 5G স্মার্টফোন থাকা প্রয়োজন৷ তবে কোম্পানির তরফে স্পষ্টভাবে বলা হয়েছে যে বর্তমানে শুধুমাত্র যেসব ফোনে n28, n78 এবং n258 bands সাপোর্ট করে শুধুমাত্র সেইসব 5G ফোনে Jio 5G সার্ভিস পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি জিও 5জি ব্যাবহারের জন্য নতুন স্মার্টফোন কিনতে চান তবে অবশ্যই এই 5G bands গুলি সাপোর্টেড ফোন কিনুন। আরও পড়ুন: এই দিন OTT-তে রিলিজ হবে Brahmastra, থিয়েটারের পর এই প্ল্যাটফর্মে করবে তুলকালাম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
