JioHotstar সাবস্ক্রিপশন সহ Jio, Airtel এবং Vi এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, লাইভ দেখা যাবে সমস্ত IPL ম্যাচ

যেসব ক্রিকেট প্রেমীরা বিগত বছরগুলিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) ম্যাচ বিনামূল্যে JioCinema প্ল্যাটফর্মে দেখে এসেছে, এবার তাদের নিরাশ হতে হবে। কারণ এইবার IPL 2025 এর সমস্ত ম্যাচ JioCinema এর পরিবর্তে JioHotstar এর মাধ্যমে দেখা যাবে। অন্যদিকে প্ল্যাটফর্ম পরিবর্তনের পাশাপাশি এইবার আইপিএল ম্যাচ স্ট্রিম করার জন্য টাকা খরচ করতে হবে। তবে আমরা এই পোস্টের মাধ্যমে ইউজারদের Jio, Airtel এবং Vi এর সবচেয়ে কম দামে JioHotstar সাবস্ক্রিপশন প্ল্যানের ডিটেইলস শেয়ার করতে চলেছি। এর মাধ্যমে ইউজাররা অতিরিক্ত খরচ ছাড়াই IPL 2025 উপভোগ করতে পারবেন।

Airtel, Jio এবং Vi এর সবচেয়ে সস্তা JioHotstar সাবস্ক্রিপশন সহ প্ল্যানের লিস্ট

কোম্পানিপ্ল্যানের দামবেনিফিটভ্যালিডিটি
ভারতী এয়ারটেইল398 টাকা28 দিনের ভ্যালিডিটি সহ মোবাইল জিওহটস্টার সাবস্ক্রিপশন, প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল28 দিন
রিলায়েন্স জিও949 টাকাJioHotstar মোবাইল প্ল্যান 84 দিনের জন্য ফ্রি, প্রতিদিন 100 SMS, ফ্রি কল, প্রতিদিন 2GB ডেটা84 দিন
ভোডাফোন আইডিয়া469 টাকা3 মাসের জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ, 2.5GB/দিন, আনলিমিটেড কল এবং 100 SMS/দিন28 দিন

 

উপরোক্ত প্ল্যান অনুযায়ী এয়ারটেইলের সবচেয়ে কম দামে জিওহটস্টার প্ল্যান রয়েছে। তবে এই প্ল্যানে শুধুমাত্র 28 দিনের ভ্যালিডিটি সহ অটিটি পাওয়া যাবে। অন্যদিকে একটি আইপিএল সিজন প্রায় 90 দিন পর্যন্ত চলে। এইসব দিক দিয়ে আইপিএল ম্যাচ স্ট্রিম করার ক্ষেত্রে ভোডাফোন আইডিয়ার সবচেয়ে কম দামের প্ল্যান রয়েছে।

সম্প্রতি জিওর একটি বিশেষ অফার হিসেবে জানিয়েছিল যেসব ইউজাররা 299 টাকার চেয়ে বেশি রিচার্জ করাবেন, তারা 90 দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে JioHotstar উপভোগ করতে পারবেন।

Airtel, Jio এবং Vi এর সবচেয়ে সস্তা JioHotstar সহ ডেটা অ্যাড অন প্ল্যান

অন্যদিকে শুধুমাত্র অ্যাড অন প্ল্যান হিসাবেও জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া রিচার্জ করা যাবে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

কোম্পানিপ্ল্যানের দামবেনিফিটভ্যালিডিটি
ভারতী এয়ারটেইল100 টাকা90 দিনের জন্য ফ্রি JioHotstar মোবাইল প্ল্যান, 5GB ডেটা30 দিন
রিলায়েন্স জিও100 টাকা90 দিনের জন্য ফ্রি JioHotstar মোবাইল প্ল্যান, 5GB ডেটা90 দিন
ভোডাফোন আইডিয়া151 টাকা4GB ডেটা এবং 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ30 দিন

 

অ্যাড অন প্ল্যান হিসেবে এই লিস্টে রিলায়েন্স জিও এবং এয়ারটেইলের রিচার্জ প্ল্যানের দাম সবচেয়ে কম। তবে মনে করিয়েদিই অ্যাড অন প্ল্যান উপভোগ করার জন্য ইউজারদের কাছে একটি অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকা প্রয়োজন।

শুরু হয়েছে IPL 2025

22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর ১৮তম সিজন শুরু হয়েছে, এখানে 10টি টিম অংশ নিচ্ছে এবং মোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দিন অর্থাৎ 22 মার্চ নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে খেলা হয়েছিল। এই IPL 2025 ম্যাচের সম্পূর্ণ সিডিউল জানার জন্য এখানে ক্লিক করুন।

দুই বছর IPL দেখিয়েছে জিও সিনেমা

জানিয়ে রাখি গত দুই বছর জিও সিনেমা প্ল্যাটফর্ম টিভি ও মোবাইলে বিনামূল্যে আইপিএল ম্যাচ স্ট্রিম করেছে। এই ম্যাচ উপভোগ করার জন্য জিও নাম্বার বা জিও সিনেমার মেম্বারশিপও আবশ্যক ছিল না। তবে সম্প্রতি জিও এবং ডিজনি+ হটস্টারের মেলবন্ধনের পর JioHotstar আগামী IPL লাইভ স্ট্রিম করার জন্য দাম নেবে। অর্থাৎ যাদের প্ল্যানের সঙ্গে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায় না তাদের আলাদা করে মেম্বারশিপ নিতে হবে। JioHotstar মেম্বারশিপ প্ল্যানের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here