Home খবর Jio Vs Airtel Vs BSNL Vs Vi: জেনে নিন সবচেয়ে সস্তা মান্থলি রিচার্জ প্ল‍্যানের লড়াইয়ে এগিয়ে কোন কোম্পানি

Jio Vs Airtel Vs BSNL Vs Vi: জেনে নিন সবচেয়ে সস্তা মান্থলি রিচার্জ প্ল‍্যানের লড়াইয়ে এগিয়ে কোন কোম্পানি

বর্তমানে ভারতের টেলিকম সেক্টরে একে অপরের থেকে এগিয়ে থাকার লড়াই দিন দিন বেড়েই চলেছে। নতুন নতুন গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া থেকে শুরু করে সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল পর্যন্ত একের পর এক নতুন নতুন প্ল‍্যান লঞ্চ করে থাকে। প্রতিটি কোম্পানিই চেষ্টা করে কম দামে বেশি বেনিফিটের প্ল‍্যান লঞ্চ করার। আজ আমরা গ্ৰাহকদের জানানোর জন্য এই চার কোম্পানির সবচেয়ে সস্তা মাসিক প্রিপেইড প্ল‍্যানের লিস্ট নিয়ে এসেছি।

যেসব ইউজাররা প্রতি মাসে তাদের প্রিপেইড নাম্বার রিচার্জ করেন তাদের জন্য রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও বিএস‌এন‌এল প্রত‍্যেক কোম্পানির কাছেই আনলিমিটেড ভয়েস কল, ফ্রি এস‌এম‌এস ও ডেটা বেনিফিটসহ একাধিক প্ল‍্যান রয়েছে। তবে প্রথমেই জানিয়ে রাখি মাসিক প্ল‍্যান হিসেবে কোম্পানি 28 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান অফার করে। চলুন জেনে নেওয়া যাক এইসব প্ল‍্যানের ডিটেইলস সম্পর্কে।

Jio এর সবচেয়ে সস্তা মান্থলি প্ল‍্যান

এই প্ল‍্যানটি কোম্পানির বেস্ট সেলার লিস্টে যোগ করা রয়েছে। সবচেয়ে বড় কথা এই প্ল‍্যানটিই জিওর সবচেয়ে সস্তা বেস্ট সেলার প্রিপেইড প্ল‍্যান। জিওর এই 199 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা, যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং ও 100টি করে ফ্রি এস‌এম‌এসের সুবিধা পাওয়া যায়। এছাড়া এর সঙ্গে কোম্পানি বিভিন্ন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পর্যন্ত দেয়। জিওর এই প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন।

Airtel এর সবচেয়ে সস্তা মান্থলি প্ল‍্যান

এয়ারটেলের সবচেয়ে সস্তা মান্থলি প্রিপেইড রিচার্জ প্ল‍্যানের দাম 149 টাকা। এই প্ল‍্যানটি রিচার্জ করলে মোট 2 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এছাড়াও 28 দিনের জন্য এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 300টি এস‌এম‌এসের সুবিধা পাওয়া যায়।

Vodafone idea এর সবচেয়ে সস্তা মান্থলি প্ল‍্যান

যেসব ভোডাফোন আইডিয়া গ্ৰাহকরা মান্থলি রিচার্জ করাতে চান তাদের জন্য সবচেয়ে সস্তা অপশন 149 টাকা দামের। এই প্ল‍্যানে 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 3 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও এই প্ল‍্যানটি রিচার্জ করলে গ্ৰাহকদের আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 300টি করে এস‌এম‌এসের সুবিধা দেওয়া হয়।

BSNL এর সবচেয়ে সস্তা মান্থলি প্ল‍্যান

বিএস‌এন‌এলের প্ল‍্যানের দাম বিভিন্ন শহরে আলাদা আলাদা ধরনের। তবে কোম্পানির সবচেয়ে সস্তা মান্থলি প্রিপেইড প্ল‍্যানের দাম 187 টাকা। এই প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটির জন্য প্রতিদিন 2 জিবি করে ডেটা ও আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। জানিয়ে রাখি এই প্ল‍্যানটি এমটিএন‌এল সার্কেল যেমন দিল্লি ও মুম্বাইয়েও কার্যকর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন