ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রি থেকে বুধবার একটি এরকম খবর সামনে এসেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। অনেকদিন ধরেই টেলিকম মার্কেটে একে অন্যের শত্রু দুই মহারথি Reliance Jio আর Airtel এর মধ্যে একটি ডিল সাইন হয়েছে। এই ডিলের সম্পর্কে টেলিকম ইউজার্স থেকে শুরু করে সবাই এই তথ্যটি জানার জন্য উৎসাহিত আছে যে এই ডিলের সুবিধাটি কি আসলে? এই ডিলে জিও আর এয়ারটেল ইউজারদের উপর কি প্রভাব পড়বে? এইসব কথাই মনে রেখে আমরা আপনাকে দুটি কোম্পানির মধ্যে হওয়া ডিল সম্পর্কে পুরো তথ্য আগে দিতে চলেছি। এরই সাথে এই খবরে আমরা আপনাকে জিও আর এয়ারটেল এর মধ্যে হওয়া কিছু পুরোনো মতভেদ সম্পর্কেও জানানোর চেষ্টা করব। আসুন বেশি দেরি না করে আপনাকে জিও এয়ারটেল এর এক হওয়ার পিছনের কারন জানাই।
Airtel-Jio এর মধ্যে কি হয়েছে ডিল?
Reliance Jio আর Airtel এর মধ্যে দিল্লি, মুম্বাই আর অন্ধ্রপ্রদেশ সার্কেলে 800Mhz ব্যান্ডে কিছু স্পেক্ট্রাম কেনার জন্য নিজেদের মধ্যে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এই চলতি বন্ধুত্বে রিলায়েন্স জিওকে 800Mhz ব্যান্ডে যা অতিরিক্ত স্পেক্ট্রাম পাবে তার ব্যবহার করে কোম্পানি অন্ধ্রপ্রদেশ, দিল্লি আর মুম্বাই এ নিজের গ্রাহকদের ভালো পরিষেবা দেবে। কোম্পানি এর সবচেয়ে বেশি অংশ অন্ধ্রপ্রদেশ এ ব্যবহার করবে, যা 3.75Mhz হবে। এছাড়া দিল্লিতে 1.25 আর মুম্বাই এ 2.50 মেগাহার্টজ অতিরিক্ত স্পেক্ট্রাম এর ব্যবহার করা হবে। স্পস্টভাবে অতিরিক্ত স্পেক্ট্রাম এর ব্যবহারে জিও গ্রাহকরা ভবিষ্যতে ভালো পরিষেবা পাবে।
এই ডিল থেকে এয়ারটেল আর জিও কত টাকা পেয়েছে?
রিলায়েন্স জিও এর পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী চুক্তি প্রায় 1,497 কোটি টাকা। আবার এয়ারটেল একটি বয়ানে বলেছে ” এই বন্ধুত্বের মাধ্যমে এয়ারটেল 1037,6 কোটি টাকা পেয়েছে”।
ভারতে জিও আর এয়ারটেল ইউজার এর সংখ্যা
দেশে জিও গ্রাহকের সংখ্যা 40 কোটি প্রায়। আবার এয়ারটেল এর গ্রাহকের সংখ্যা 37 কোটির কাছাকাছি। দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা 96 কোটি।
এয়ারটেল আর জিও ইউজারদের উপর কিরকম প্রভাব পরবে
ইউজার্স রা এই ডিলের মাধ্যমে কবে লাভ পাবে, এই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি । Jio এর কথা অনুযায়ী ব্যাবসায়িক বন্ধুত্ব টেলিকম বিভাগ (DOT) দ্বারা জারি স্পেক্ট্রাম ট্রেন্ডিং নির্দেশিকা এর অনুযায়ী ছিল আর এই নিয়ন্ত্রক আর বিধিবদ্ধ অনুমোদন এর অধিন।
জিও আর এয়ারটেল এর পুরোনো মতভেদ
Reliance Jio এর ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়ার পরে থেকেই জিও আর এয়ারটেল এর মধ্যে আদায় কাঁচকলা অবস্থা। শুরুর দিকে জিও দ্বারা দেওয়া ফ্রি ডাটা আর কলিং নিয়ে এয়ারটেল অনেক আরোপ জিও এর উপরে করেছে। আবার এয়ারটেল কল কানেকশন এর মূল্য থেকে ক্ষতির দাবি করেছিল, যেটি সম্পর্কে জিও এর কথা ছিল যে এটি পুরোপুরি ভুল। জিও আরোপ লাগিয়েছিল যে ভারতীয় এয়ারটেল এইরকম এইজন্য বলছে যাতে ইন্টারকানেকশন মূল্যের প্রক্রিয়ার সমীক্ষাকে প্রভাবিত করা যায়।
কিছুদিন আগে জিও ট্রাইকে চিঠি লিখে বলেছিল যে Bharti Airtel কিষাণ আন্দোলনের নামে জিও এর বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করছে। অথচ এয়ারটেল এই সব আরোপ মিথ্যা বলে প্রমাণিত করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
