Home পর্যালোচনা 400 টাকার কমে কোন টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানটি সেরা, জেনে নিন ডিটেইলস

400 টাকার কমে কোন টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানটি সেরা, জেনে নিন ডিটেইলস

আপনি যদি একটি সাশ্রয়ী এবং সুবিধাজনক রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আজকের এই পোস্টে আপনাদের Reliance Jio, Bharti Airtel, Vodafone-Idea এবং BSNL এর বেশ কিছু রিচার্জ প্ল্যানগুলির সম্পর্কে জানাবো যেগুলো 400 টাকার কম দামে পাওয়া যাবে। এই সমস্ত রিচার্জ প্যাকের ভ্যালিডিটি প্রায় এক মাস। এছাড়াও এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা। আরও পড়ুন: ভারতে আজ থেকে খেলা যাবে BGMI! আবার চালু হল সার্ভার

400 টাকার কম দামে সেরা রিচার্জ প্ল্যান

1. Reliance Jio এর 349 টাকার রিচার্জ প্ল্যান

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য একটি 349 টাকার রিচার্জ প্ল্যান অফার করে। এই রিচার্জ প্যাকে দৈনিক 2.5GB মোবাইল ডেটা,আনলিমিটেড কল এবং প্রতিদিন 100টি ফ্রি SMS এর সুবিধা রয়েছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে Jio অ্যাপ এর সাবস্ক্রিপশন রয়েছে।

2. Airtel এর 399 টাকার রিচার্জ প্ল্যান

Bharti Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও এই প্ল্যানটি দৈনিক 2.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা প্রদান করে। এছাড়াও এই প্ল্যানে Disney Plus Hotstar মোবাইল সাবস্ক্রিপশনও পাওয়া যায়। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

3. Vi এর 399 টাকার রিচার্জ প্ল্যান

Vodafone-Idea (Vi) এর কাছেও 399 টাকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক 2.5GB মোবাইল ডেটা পান। এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিং সহ প্রতিদিন 100টি ফ্রি SMS পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই রিচার্জের সাথে অতিরিক্ত সুবিধার মধ্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনও রয়েছে।

4. BSNL-এর 397 টাকার রচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর 400 টাকার কম দামের রিচার্জ প্ল্যানটির দাম 397 টাকা। এই প্ল্যানটির ভ্যালিডিটি 60 দিন। এই রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে ফ্রি আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি ফ্রি SMS দেওয়া হচ্ছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারিসহ চীনে লঞ্চ হল Vivo Y35+ 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

উপসংহার

এই সবকটি প্ল্যানের মধ্যে Reliance Jio এর প্ল্যানটি এগিয়ে রয়েছে। Airtel, Vi এবং BSNL-এর প্ল্যানগুলিও যথেষ্ট ভালো। তবে নেটওয়ার্ক কভারেজ এবং অন্যান্য সমস্ত সুবিধার কথা বিবেচনা করে Jio এর প্ল্যানটিকে সেরা বলা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন